শোক বার্তা

বিএনপি’র সাবেক সংসদ সদস্য ডা. কে.এ জলিলের দাপন সম্পন্ন

  • 8:30 am - April 04, 2022

মহসিন রেজা, শরীয়তপুর প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সাবেক সংসদ সদস্য, সিনিয়র সহসভাপতি বর্নাঢ্য রাজনীতিবীদ, খ্যাতিমান দন্ত চিকিৎসক অধ্যাপক ডা. কে. এ জলিলের দাফন সম্পন্ন। শরীয়তপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডা. কে এ জলিল ২ এপ্রিল শনিবার ঢাকায় তার নিজ বাসায় বার্ধ্যক্যজনিত কারণে মৃত্যুবরন করেন। রোববার ৩ এপ্রিল বাদ যোহর ভোজেশ্বর উচ্চ বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মৃতুকালে তার বয়স হয়েছিল (৮৬) বছর, তিনি তিন ছেলে ও দুই মেয়ে ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। ডা. কে এ জলিল ১৯৯৬ সালে ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি তার নির্বাচনী এলাকায় বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেন। যার মধ্যে কে এ জলিল উচ্চ বিদ্যালয়, উপসী মহাবিদ্যালয় স্থাপিত করেন। এছাড়া দন্ত চিকিৎসায় তার ব্যাপক সুনাম ছিল।

বর্নাঢ্য এই রাজনীতিবিদের জানাজায় জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরন, সাধারণ সম্পাদক সরদার একেএম নাসির উদ্দীন, সাংগঠনিক সম্পাদক সাইদ আহমেদ আসলাম,সহ-সভাপতি আব্দুস সালাম শাহ, সদর উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মোল্লা, সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপুসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী ও স্থানীয়রা অংশ নেন।

এই শাখার আরও খবর

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ডাঃ শিবতোষ রায়ের একুশতম (২১) মৃত্যুবার্ষিকী

নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আর্সেনিক বিশেষজ্ঞ ও গবেষক ডাঃ শিবতোষ রায়ের একুশতম (২১) মৃত্যুবার্ষিকী । ঢাকা কমিউনিটি হাসপাতালের আর্সেনিক বিশেষজ্ঞ ডাঃ শিবতোষ রায় ২০০১…

ফুলবাড়ীতে সাবেক এমপি’র মৃত্যু, বিভিন্ন মহলের শোক

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতিপুর)আসনের সাবেক এমপি মোহাম্মদ শোয়েব (৭৭) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না এলাইহি রাজিউন….। শনিবার ভোর ৪টার সময় পৌর এলাকার…

শোক সংবাদ কয়লা খনি এলাকার ক্ষতিগ্রস্থ গ্রামবাসীদের নেতা বুলবুল আর নেই

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির কারনে ক্ষতিগ্রস্থ গ্রামবাসীদের অধিকার আদায়ের আন্দোলনের নেতা ও বড়পুকুরিয়া ক্ষতিগ্রস্থ এলাকায় গঠিত ভূমি ও জিবন,সম্পদ রক্ষা…

ফুলবাড়ীতে মাস্টার্স পরিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে নিজ শয়নকক্ষ থেকে রিতা আক্তার (২৩) নামে এক মাস্টার্স পরিক্ষার্থী’র ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ রোববার দুপুর…

প্রথম জানাজা সম্পন্ন আবুল মাল আবদুল মুহিতের

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের প্রথম জানাজা রাজধানীর গুলশান আজাদ মসজিদে সম্পন্ন হয়েছে। শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। পরে…

ফুলবাড়ীতে অবসরপ্রাপ্ত শিক্ষিকার ইন্তেকাল

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে অবসরপ্রাপ্ত শিক্ষিকা আরতী রানী প্রামাণিক (৬৫) গত মঙ্গলবার (১২ এপ্রিল) সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে পররোক গমন করেছেন।আরতী রানী প্রামাণিক…

শোক সংবাদ ফুলবাড়ীতে প্রভাষক আকতারুন্নেছা জনতা’র মৃত্যু

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী শহীদ স্মৃতি আদর্শ কলেজের দর্শন শাস্ত্র বিভাগের প্রভাষক আকতারুন্নেছা জনতা (৩০) গতকাল বুধবার সকাল আনুমানিক ৬ টায় ইন্তেকাল করেছেন…

বনানীতে চিরনিদ্রায় শায়িত হলেন সাহাবুদ্দীন আহমদ

সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদের দাফন সম্পন্ন হয়েছে। রোববার (২০ মার্চ) বেলা ১১টা ৫০ মিনিটে রাজধানীর বনানী কবরস্থানে সহধর্মিণীর কবরের পাশে তাকে দাফন করা…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au