সারাদেশ

বড়পুকুরিয়া কোল মাইন স্কুলে কৈশোরকালীন স্বাস্থ্যসুরক্ষা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সভা

  • 6:36 pm - April 02, 2022

মেহেদী হাসান,ফুলবাড়ী দিনাজপুর)প্রতিনিধি: বড়পুকুরিয়া কোল মাইন স্কুলে ছাত্রীদের নিয়েকৈশোরকালীন স্বাস্থ্যসুরক্ষা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বয়ঃ সন্ধিকালে মেয়েদের সমস্যা,কৈশোরকালীন স্বাস্থ্যসুরক্ষা, নিরাপদ স্যানিটেশন, নৈতিকতা,ইভটিজিং, পোশাক-পরিচ্ছদ, মেয়েদের প্রেমঘটিত সমস্যাসহ বিভিন্ন বিষয়ে শনিবার বিদ্যালয় চলাকালিন সময়ে বড়পুকুরিয়া কোল মাইন স্কুলে এই সভা অনুষ্ঠিত হয়। ২০১৩ সাল থেকে প্রতি ২ মাস পরপর ছাত্রীদের নিয়ে এই কাউন্সিলিং করা হয়।

সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা (বাংলা)দীপিকা রানী আচার্য্য।
সামগ্রিক বিষয়ে গঠনমূলক আলোচনা করেন সহকারী শিক্ষিকা (সমাজবিজ্ঞান) কুমারী দীপালী রানী।

তিনি বলেন, মেয়েদের কৈশোরকালীন স্বাস্থ্য সুরক্ষার উপর নির্ভর করবে আগামীদিনের সুস্থ ও স্বাস্থ্যসম্মত প্রজন্ম। তাই কৈশোরকালীন পরিচ্ছন্নতা ও ঋতুস্রাবকালীন স্বাস্থ্য সুরক্ষা একটি গুরুত্বপূর্ণ বিষয় যার সঙ্গে নিরাপদ স্যানিটেশনও খাদ্যাভ্যাসের ব্যাপারটিও সংশ্লিষ্ট।

বর্তমানে ইভটিজিংয়ের ভয়াবহতার চিত্র হিসেবে মোবাইল ফোন, স্মার্টফোন, ইন্টারনেট, ইউটিউবের অপব্যবহারকে ইঙ্গিত করে বলেন, নিজের জন্মদাতা ছাড়া (বিশেষ ক্ষেত্রে) অন্য কোন পুরুষ মানুষের সাথে সখ্যতা, চলাফেরা করা করা যাবেনা। তিনি এজন্য সব মেয়েদের দলবদ্ধভাবে চলাফেরা করা,

কোনো সমস্যা দেখা দিলে মা- বাবার সাথে খোলাখুলি আলোচনা করা, যৌন নির্যাতনের মুখোমুখি হলে চুপচাপ না থেকে দ্রুত অভিভাবককে জানানো, কেউ উত্যক্ত করলে ভয় না পেয়ে নিজের ব্যক্তিত্ব বজায় রেখে চলা, দাদু বা নানা সম্পর্কের লোকদের থেকে দূরে থাকা,এসব বিষয় মেনে চলার পরামর্শ দেন।

এ বিষয়ে সাবিনা ইয়াসমিন ( সহঃ শিক্ষক, ইংরেজি) বলেন, একা একা কখনো গৃহশিক্ষকের কাছে বা প্রাইভেট টিউটরের কাছে পড়া যাবে না পড়লেও খোলামেলা ঘরে যেখানে সবসময় অভিভাবকদের দৃষ্টি থাকবে সেখানে পড়বে।

সবশেষে দীপিকা রানী আচার্য্য স্কুলে বা শ্রেণিকক্ষে মেয়েদের কী কী সমস্যা হয় তা শিক্ষার্থীদের কাছ থেকে শুনেন এবং সকলে যেন কাউন্সিলিং এর কথাগুলো মেনে চলে পড়াশোনা ঠিকঠাকমতো করেন এ ব্যাপারে পরামর্শ প্রদান করেন।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au