বিশেষ

ভূমধ্যসাগরে নিখোঁজ শরীয়তপুরের মনিরকে ফিরে পেতে চায় পরিবার

  • 6:31 pm - April 02, 2022

মহসিন রেজা শরীয়তপুর প্রতিনিধি : ট্রলারযোগে লিবিয়া থেকে ইতালিতে যাওয়ার সময় ভূমধ্যসাগরে ট্রলার ডুবিতে শরীয়তপুর সদর উপজেলার ডোমসার ইউনিয়নের বেড়া চিকন্দী গ্রামের মনির হোসেন নামের একজন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

নিখোঁজ মনির হোসেনের বাড়িতে চলছে ছেলে হারানোর শোকের মাতম। মা-বাবা বাবা-ভাই-বোন আত্বীয়-স্বজন প্রতিবেশী সকলেরই প্রিয় মনিরের নিখোঁজে সবাই ব্যাথিত, বাড়িতে এসে ভীড় জমিয়েছেন স্থানীয়রা। শান্তনা দিচ্ছেন, নিখোঁজ মনির হোসেনের পরিবারকে।

নিখোঁজ মনিরের মা-বোন, ছেলে হারানোর ভাই হারানোর শোকে বারবারই জ্ঞান হারাচ্ছেন।

দরিদ্র পরিবারে সচ্ছলতা ফেরাতে বেড়া চিকন্দী গ্রামের সিরাজ চোকদারের তিন ছেলে মেয়ের মধ্যে ছোট ছেলে মনির হোসেন ২০১২ সালে বিভিন্ন মাধ্যেমে লিবিয়া গিয়ে পৌঁছান সেখানে দশ বছর ধরে কাজ করছিলেন।

মনির হোসেনের সবসময়ই স্বপ্ন ছিলো ইউরোপের দেশ ইতালি যাওয়ার, সেই স্বপ্নের দেশে যাওয়ার উদ্দেশ্য ২০২২ সালের ২৯ মার্চ মঙ্গলবার সাগর পথে একটি ট্রলারযোগে মনির হোসেনসহ বাংলাদেশ ও অন্যন্যে দেশের ৩২ জন একসাথে ইতালির উদ্দেশ্যে রওনা দেন। ট্রলারটি ভূমধ্যসাগরে পৌছালে শক্তি শালী স্রোতের মুখে পড়ে ডুবে যায় ট্রলারটি।

মানুষের হাবুডুবু দেখে সেখান দিয়ে যাওয়া একটি জাহাজ ১৫ জনকে উদ্ধার করেন। বাকি ১৭ জনের কোনো খোঁজ পাওয়া যায়নি। ট্রলার ডুবিতে মনির হোসেনের নিখোঁজ হওয়ার বিষয়টি পরিবারকে জানান একই ইউনিয়নের ভূমধ্যসাগরে ট্রলার ডুবিতে বেঁচে ফেরা ওয়াসিম মিয়া।

নিখোঁজ মনির হোসেনের বাবা সিরাজ চোকদার বলেন, আমার পরিবারের একমাত্র ভরসা ছিলো আমার ছেলে মনির হোসেন ইতালি যাওয়ার পথে ওদের ট্রলার ডুবে গেছে আমার ছেলে বেঁচে আছে নাকি মরে গেছে আমরা কিছুই জানিনা। জেলা প্রশাসন ও সরকারের কাছে আমার দাবি আমার ছেলেকে জীবিত হোক আর মৃত হোক উদ্ধার করে আমার পরিবারের কাছে যাতে ফেরৎ দেন।

সকল আত্মীয় স্বজন এলাকাবাসী সকলেরই একই দাবি নিখোঁজ মনিরকে পরিবারের কাছে ফেরৎ দেওয়ার।

স্থানীয় ইউপি সদস্য মাহবুব খান জানান নিখোঁজ মনির হোসেন একজন রেমিটেন্স যোদ্ধা ছিলো, সে তার পরিবারের স্বচ্ছলতা নিয়ে অনেক ভাবতো, তাই ১২ বছর আগে বিদেশে যায়, কিন্তু ২৯ মার্চ ইতালি যাওয়ার উদ্দেশ্য ট্রলারে করে পাড়ি দেওয়ার পথে দূর্ঘটনাটি ঘটে। আমার দাবি সরকার খোঁজ খবর নিয়ে মনিরকে উদ্ধারের ব্যবস্থা করুন।

ভূমধ্যসাগরের ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ মনির হোসেনকে ফিরে পেতে যেকোনো সহযোগিতার আশ্বাস দেন, শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনদীপ ঘরাই।

এই শাখার আরও খবর

চৌদ্দ গোষ্ঠী হত্যা মামলার আসামি, এ সুযোগে বাড়িঘর ভাংচুর লুটপাট ডাকাতি, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন?

সুমাইয়া বেগম: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ভাটিঘাগড়া ইউনিয়নের একটি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হত্যা মামলার আসামি হয়েছে একটি পুরো গোষ্ঠী। যে কারণে বাড়িঘরে তালা লাগিয়ে পুলিশের…

বিএনপির কর্মসূচি: রাজপথে শক্তি বাড়ছে কি?

নিজস্ব প্রতিবেদক: বিএনপির কোনো কর্মসূচি মানেই গোটা কয়েক অপরিচিত মুখ আর দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। হুটহাট পথে নেমে ঝটিকা মিছিল করেই শেষ…

আত্মহত্যা কোন সমাধান নয়!

নাটোরের গুরুদাসপুরের মামুন হোসেন(২২) এবং খাইরুন নাহার(৪৪)এর বিবাহ নিয়ে মিডিয়াতে বহু ভিডিও ভাইরাল…কিন্তু আজ খাইরুন নাহারের আত্মহত্যা নিয়ে লাফালাফি নেই কেন?? মিডিয়া কত সস্তা হয়ে…

শিক্ষিকার মরদেহ উদ্ধার নিয়ে যা বললেন পুলিশ সুপার

নাটোরের গুরুদাসপুরে কলেজছাত্রকে বিয়ে করা শিক্ষিকা খায়রুন নাহারের (৪০) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার ভোরে নাটোর শহরের বলারিপাড়া এলাকায় ভাড়া বাসা থেকে তার মরদেহ…

নাটোরে কলেজ শিক্ষিকার সাথে প্রেম করে বিয়ে করলেন ছাত্র

নাটোর প্রতিনিধি : বয়স হিসাব করে কি ভালোবাসা হয়? ভালোবাসা তো স্থান-কাল-পাত্র বিবেচনা করেও হয় না সব সময়। ভালোবাসার সম্মোহনী শক্তি সব প্রতিকূলতাকেই হার মানায়।…

বিদ্যুৎ উৎপাদন কমেছে ৩৫০০ মেগাওয়াট শিল্পকারখানা ও আবাসিকে লোডশেডিংয়ে নাভিশ্বাস

হঠাৎ করে দেশব্যাপী বিদ্যুৎ ও গ্যাসের সংকট চরম আকার ধারণ করেছে। রাজধানীতে সোমবার এক ঘণ্টা পরপর লোডশেডিং হয়েছে। দুপুরের পর এই পরিস্থিতি আরও ভয়াবহ আকার…

রাজশাহীতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

জিল্লুর রহমান জয় : রাজশাহী মহানগরীতে ড্রেনের ভেতর থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় বোয়ালিয়া থানা পুলিশ নগরীর ম্যাচ ফ্যাক্টরি রোড়…

সহস্রাধিক মৃত্যুর ভারে কাতর আফগান, সাহায্যের আহ্বান

আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম আর আফগান সরকারের মুখপাত্র গতকাল বুধবারই জানিয়েছিল এক হাজারের বেশি মানুষ ৬.১ মাত্রার ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন। আহতের সংখ্যাও দেড় হাজারের বেশি। সেই…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au