সোশ্যাল মিডিয়া

সুশান্তের শেষ সিনেমা দেখা যাবে বিনামূল্যে!

  • 12:50 pm - June 25, 2020
সুশান্তের শেষ সিনেমা দেখা যাবে বিনামূল্যে!

ঢাকা: বলিউডের তরুণ তারকা সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করেছেন কিছু দিন আগে। তুমুল সম্ভাবনাময়ী এই অভিনেতার আকস্মিক চলে যাওয়া মেনে নিতে পারছে না তার ভক্তরা। সেই সঙ্গে সিনেমা দুনিয়ার মানুষজনও হতবাক।

এদিকে প্রয়াত সুশান্ত সিং রাজপুত সর্বশেষ ‘দিল বেচারা’ সিনেমায় কাজ করেছেন। সেটি মুক্তি পাওয়ার কথা ছিল গত মে মাসে। কিন্তু করোনা মহামারির কারণে সিনেমাটি তখন মুক্তি পায়নি। এবার এটি মুক্তি পাচ্ছে ডিজিটালি।

আন্তর্জাতিক সিনেমা প্রযোজনা প্রতিষ্ঠান ডিজনির ওয়েব প্ল্যাটফর্ম হটস্টারে মুক্তি পাচ্ছে ‘দিল বেচারা’। সিনেমাটি থাকবে সবার জন্য উন্মুক্ত। অর্থাৎ কেবল সাবস্ক্রাইব করা গ্রাহকরা নন, অন্যরাও এই সিনেমা হটস্টারে প্রবেশ করে উপভোগ করতে পারবেন। আগামী ২৪ জুলাই সিনেমাটির মুক্তির দিন ঠিক করা হয়েছে।

ফক্স স্টার স্টুডিওস প্রযোজিত ‘দিল বেচারা’ সিনেমাটি নির্মাণ করেছেন মুকেশ ছাবরা। এটি মূলত হলিউড সিনেমা ‘দ্য ফল্ট ইন আওয়ার স্টারস’-এর অফিশিয়াল রিমেক। এই সিনেমায় সুশান্ত সিং রাজপুতের সঙ্গে অভিনয় করেছেন সানজানা সাঙ্ঘি। এছাড়াও আছেন মিলিন্দ গুনাজি, জাভেদ জাফরি, শাশ্বত চ্যাটার্জি এবং একটি বিশেষ চরিত্রে সাইফ আলী খান। সিনেমাটির সঙ্গীত পরিচালনা করেছেন অস্কারজয়ী এ আর রহমান।

এই শাখার আরও খবর

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

ফারাক্কার ১০৯ গেট খুলল ভারত, বন্যাঝুঁকিতে বাংলাদেশের যেসব জেলা

ঢাকা: ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার (২৬ আগস্ট) গেট খুলে দেয়া হয়। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে…

চারবার স্ট্রোক ও শরীরের বাঁ পাশ অবশ গান ছেড়ে গ্রামে ফিরে গেছেন রিংকু

বিনোদন প্রতিবেদক: ‘ক্লোজআপ ওয়ান’খ্যাত তারকা মশিউর রহমান রিংকু। সংগীত ভুবনে জনপ্রিয় একটি নাম। ফোক, বাউল, মরমি ও সুফি ঘরানার গানের শিল্পী হিসেবে ব্যাপক পরিচিতি পান…

বুয়েটে ছাত্ররাজনীতি নিয়ে মতামত জানালেন অপি করিম

বিনোদন: ছাত্ররাজনীতি নিয়ে কয়েকদিন ধরেই অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। বুয়েটে ছাত্ররাজনীতি বন্ধের পক্ষে-বিপক্ষে জোরালো মত জানিয়েছেন প্রতিষ্ঠানটির বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। এবার…

শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার : শিক্ষামন্ত্রী

ঢাকা: শিক্ষমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্যারিশম্যাটিক নেতৃত্বে বর্তমান সরকার দেশের শিক্ষার মান উন্নয়নে কাজ করছে। আজ উত্তরা ইউনিভার্সিটির ৮ম সমাবর্তন উপলক্ষে…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au