বিশেষ

সুপ্রিম কোর্টের আইনজীবী মো. তানভীর আহমেদের আন্তর্জাতিক পুরস্কার অর্জন

  • 4:51 pm - March 28, 2022

আহসান উল্লাহ বাবলু সাতক্ষীরা জেলা প্রতিনিধি: ‘নেক্সট জেনারেশন ইন্টারন্যাশনাল লিডার অ্যাওয়ার্ড, ২০২২’ জিতলেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. তানভীর আহমেদ। জনস্বার্থমূলক কাজের স্বীকৃতি হিসেবে তঁাকে এ পুরস্কারে ভূষিত করা হয়। নেপালের কাঠমুন্ডুতে অনুষ্ঠিত ‘নেপাল-বাংলাদেশ নেক্সট জেনারেশন লিডারস সামিট ২০২২’ এর এক জমাকালো অনুষ্ঠানে গত সপ্তাহে এ পুরষ্কার দেওয়া হয়।

কাঠমুন্ডুর নেপাল টুরিজম বোর্ডে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নেপালে কর্মরত বাংলাদেশের রাষ্ট্রদূত এইচ ই সালাউদ্দিন নোমান চৌধুরী। সভাপতি হিসেবে ছিলেন নেপালের ইয়ুথ মিনিস্টার মহেশ্বর গহাতরাজ আথাক। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলেন নেপালের ইয়ুথ কাউন্সিলেরসহ সভাপতি, গ্লোবাল ইয়ুথ পার্লামেন্টের সভাপতি দিবাকর আরিয়ালসহ বাংলাদেশ ও আন্তর্জাতিক অঙ্গনের সম্মানিত ব্যক্তিরা।

জনস্বার্থে এড. তানভীর আহমেদের উল্লেখযোগ্য মামলাগুলো হল- দুর্ঘটনা রোধে গাড়ির ফিটনেস যাচাই, দূষণমুক্ত পাস্তুরিত দুধ, জনগণের জন্য সুপেয় পানি নিশ্চিতকরম, অগ্রাধিকার ভিত্তিতে সন্তানসম্ভবা (গর্ভবতী) নারীদের কোভিড-১৯ টিকা প্রদান, ওটিটি নীতিমালা ইত্যাদি। তরুণ এই আইনজীবী এধরণের জনস্বার্থমূলক কাজ যুবসমাজের জন্য উৎসাহ ও অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে তঁাকে এ সম্মাননা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশী আইনজীবীদের মধ্যে আরও পুরস্কৃত হয়েছেন সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, সুপ্রিম কোর্টের আইনজীবী আল-মামুন রাসেল ও মো. মাহির দাইয়ান।

প্রসঙ্গত, ‘গ্লোবাল ইয়ুথ পার্লামেন্ট এবং জিএলটিএস গ্লোবাল সিটিজেন নমিনেশন কমিটি’ এর মাধ্যমে জোরালো গবেষণা এবং সতর্ক পর্যবেক্ষণের পর এই নির্বাচন করা হয়েছে। যা বাংলাদেশের সেরা এবং উজ্জ্বল যোগ্য প্রাথর্ীদের সনাক্ত করার একমাত্র উদ্দেশ্যে সক্রিয়ভাবে কাজ করছে।

উল্লেখ্য, সাতক্ষীরার কৃতিসন্তান জনস্বার্থে মামলাকারি সুপ্রিম কোর্টের আইনজীবী মো: তানভীর আহমেদ বিগত ২৪ মার্চ ২০২২ তারিখে নেপালের, কাঠমান্ডু শহরে অনুষ্ঠিত গ্লোবাল ইয়ুথ পার্লামেন্ট সামিট থেকে নেক্সট জেনারেশন ইন্টার্নেশনাল লিডার অ্যাওয়ার্ড ২০২২ জয়ী হয়েছেন। তিনি সাতক্ষীরা পৌরসভার প্রয়াত কাউন্সিলর মো. আবুল কাশেম (ভ্যদল) সাহেবের ছোট ছেলে এবং বর্তমান সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতির ছোট ভাই।

এই শাখার আরও খবর

চৌদ্দ গোষ্ঠী হত্যা মামলার আসামি, এ সুযোগে বাড়িঘর ভাংচুর লুটপাট ডাকাতি, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন?

সুমাইয়া বেগম: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ভাটিঘাগড়া ইউনিয়নের একটি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হত্যা মামলার আসামি হয়েছে একটি পুরো গোষ্ঠী। যে কারণে বাড়িঘরে তালা লাগিয়ে পুলিশের…

বিএনপির কর্মসূচি: রাজপথে শক্তি বাড়ছে কি?

নিজস্ব প্রতিবেদক: বিএনপির কোনো কর্মসূচি মানেই গোটা কয়েক অপরিচিত মুখ আর দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। হুটহাট পথে নেমে ঝটিকা মিছিল করেই শেষ…

আত্মহত্যা কোন সমাধান নয়!

নাটোরের গুরুদাসপুরের মামুন হোসেন(২২) এবং খাইরুন নাহার(৪৪)এর বিবাহ নিয়ে মিডিয়াতে বহু ভিডিও ভাইরাল…কিন্তু আজ খাইরুন নাহারের আত্মহত্যা নিয়ে লাফালাফি নেই কেন?? মিডিয়া কত সস্তা হয়ে…

শিক্ষিকার মরদেহ উদ্ধার নিয়ে যা বললেন পুলিশ সুপার

নাটোরের গুরুদাসপুরে কলেজছাত্রকে বিয়ে করা শিক্ষিকা খায়রুন নাহারের (৪০) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার ভোরে নাটোর শহরের বলারিপাড়া এলাকায় ভাড়া বাসা থেকে তার মরদেহ…

নাটোরে কলেজ শিক্ষিকার সাথে প্রেম করে বিয়ে করলেন ছাত্র

নাটোর প্রতিনিধি : বয়স হিসাব করে কি ভালোবাসা হয়? ভালোবাসা তো স্থান-কাল-পাত্র বিবেচনা করেও হয় না সব সময়। ভালোবাসার সম্মোহনী শক্তি সব প্রতিকূলতাকেই হার মানায়।…

বিদ্যুৎ উৎপাদন কমেছে ৩৫০০ মেগাওয়াট শিল্পকারখানা ও আবাসিকে লোডশেডিংয়ে নাভিশ্বাস

হঠাৎ করে দেশব্যাপী বিদ্যুৎ ও গ্যাসের সংকট চরম আকার ধারণ করেছে। রাজধানীতে সোমবার এক ঘণ্টা পরপর লোডশেডিং হয়েছে। দুপুরের পর এই পরিস্থিতি আরও ভয়াবহ আকার…

রাজশাহীতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

জিল্লুর রহমান জয় : রাজশাহী মহানগরীতে ড্রেনের ভেতর থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় বোয়ালিয়া থানা পুলিশ নগরীর ম্যাচ ফ্যাক্টরি রোড়…

সহস্রাধিক মৃত্যুর ভারে কাতর আফগান, সাহায্যের আহ্বান

আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম আর আফগান সরকারের মুখপাত্র গতকাল বুধবারই জানিয়েছিল এক হাজারের বেশি মানুষ ৬.১ মাত্রার ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন। আহতের সংখ্যাও দেড় হাজারের বেশি। সেই…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au