ফারাক্কার ১০৯ গেট খুলল ভারত, বন্যাঝুঁকিতে বাংলাদেশের যেসব জেলা
ঢাকা: ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার (২৬ আগস্ট) গেট খুলে দেয়া হয়। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে…
সেলিম আহমেদ,সৌদি আরব থেকেঃ রিপোর্টার্স এসোসিয়েশনের নবনির্বাচিত সদস্যদের দায়িত্ব গ্রহন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । গতকাল বৃহস্পতিবার রাতে পবিত্র মক্কায় স্থানীয় একটি হোটেলে এ সভা অনুষ্ঠিত হয় । নবনির্বাচিত সহসভাপতি ও জিটিভির সৌদি আরব প্রতিনিধি সেলিম আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রিপোর্টার্স এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি সুহেল রানার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের ৩ বারের নির্বাচিত সভাপতি চ্যানেল আই সৌদি আরব প্রতিনিধি এম ওয়াই আলাউদ্দিন ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রিপোর্টার্স এসোসিয়েশনের নবনির্বাচিত সাধারন সম্পাদক এসএ টিভির জেদ্দা প্রতিনিধি বাহার উদ্দিন বকুল ।
উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন রিপোর্টার্স এসোসিয়েশনের নবনির্বাচিত সহ-সভাপতি এটিএন বাংলার সৌদি আরব প্রতিনিধি সাজিদুল ইসলাম , সংগঠনের নবনির্বাচিত যুগ্ন সম্পাদক ও মহনা টিভির জেদ্দা প্রতিনিধি মোঃ ফিরোজ , নবনির্বাচিত সদস্য বাংলা টিভির মক্কা প্রতিনিধি এইস এম হেমায়েত সহ রিপোর্টার্স এসোসিয়েশনের নবনির্বাচিত সদস্য বৃন্দ এসময় উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন ।
অনুষ্ঠানের প্রথমেই রিপোর্টার্স এসোসিয়েশনের প্রধান উপদেস্টা ও চ্যানেল আই জেদ্দা প্রতিনিধি রুমি সাঈদ এসোসিয়েশনের নবনির্বাচিত সকল সদস্যদের নাম ঘোষণা করেন । অনুষ্ঠানে নবনির্বাচিত সদস্যরা বলেন , রিপোর্টার্স এসোসিয়েশন কোনো রাজনৈতিক দলের ছত্রছায়ায় কাজ করবে না । এটি একটি অরাজনৈতিক সংগঠন এবং সাংবাদিকতার স্বচ্ছতা ও সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে আমরা কাজ করবো । বক্তারা আরো বলেন সাংবাদিকরা হলেন জাতির বিবেক, সমাজের দর্পণ । সাংবাদিকরা সমাজের সব অনাচার, অনিয়ম, অভাব, অভিযোগ, উন্নয়ন ও সম্ভাবনা তুলে ধরার মাধ্যমে দেশকে দুর্নীতিমুক্ত করে এগিয়ে নিতে সাহায্য করে ।
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au