সারাদেশ

ছাত্র-শ্রমিক সংঘর্ষের জের… টানা ১১দিন ধরে ফুলবাড়ী-রংপুর বাসচলাচল বন্ধ

  • 1:50 pm - March 24, 2022
মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: শিক্ষার্থীদের সাথে বাস শ্রমিকদের দ্বন্দের কারনে দিনাজপুরের ফুলবাড়ী-রংপুর মহা-সড়কে গত ১৪ মার্চ থেকে টানা ১১ দিন ধরে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ, এতে বিপাকে পড়েছেন ফুলবাড়ী-রংপুর সড়কে চলাচলকারী সাধারন যাত্রীরা। জানা গেছে, বাসে অর্ধেক ভাড়া দেয়াকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সাথে বাস শ্রমিকদের দুর ব্যবহার করাকে কেন্দ্র করে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সাথে বাস শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটে।
এই সংঘর্ষের জের ধরে গত ১৪ মার্চ থেকে ফুলবাড়ী-রংপুর মহাসড়কে বাস চলাচল বন্ধ করে দেয় বাসশ্রমিক-মালিক। সরেজমিনে বৃহস্পতিবার ফুলবাড়ী পৌর শহরের রংপুর বাসস্টান্ডে গিয়ে দেখা যায়, বাস চলাচল বন্ধ থাকায় অতিরিক্ত ভাড়ায় অটো রিক্সায় চড়ে রংপুর-ফুলবাড়ীসহ বিভিন্ন স্থানে যাতায়াত করছে সাধারন যাত্রীরা। এতে চরম বিপাকে পড়েছে যাত্রীরা। অতিরিক্ত ভাড়া দিয়েও সময় মতো যেতে পারছেনা তারা। শিক্ষার্থী সোহেল ওয়াহিদ জিম বলেন, তিনি উচ্চতর লেখা পড়ার জন্য রংপুরে কোচিং করছেন, বাস বন্ধ থাকায় তাকে অতিরিক্ত ভাড়া দিয়ে অটো রিক্সা করে যেতে হচ্ছে।
বিরামপুর থেকে আসা অপর শিক্ষার্থী মোছা. সুমি আক্তার বলেন,তিনি রংপুর কারমাইকেল কলেজে ভর্তি ফরম জমা দিতে যাচ্ছেন, এসে দেখেন বাস বন্ধ তাই অটো রিস্কায় যেতে হচ্ছে। ভর্তির ফর্ম জমা দেয়ার শেষ দিন আজ, সময়মত পৌছাতে না পারলে চরম সমস্যায় পড়তে হবে। একই কথা বলেন শিক্ষার্থী তানজিন। এদিকে হোসেন আলী ও শাহের বানু নামে দুই যাত্রী চিকিৎসার জন্য রংপুর যাওয়ার জন্য এসেছেন, বাস বন্ধ থাকায় তারাও সমস্যায় পড়েছেন। এদিকে দির্ঘ ১১দিন বাসচলাচল বন্ধ থাকায় পরিবার পরিজন নিয়ে বিপাকে পড়েছে বাসের শ্রমিকরা।
তারা বলছেন, বাজারে সব দ্রব্যের দাম বেশি অপরদিকে গত ১১ দিন থেকে তাদের আয়ের পথ বন্ধ, এতেকরে পরিবার পরিজন নিয়ে তারা বিপাকে পড়েছেন। মধ্যপাড়া বাজারের বাসীন্দারা বলেন, গত ১৩ মার্চ ফুলবাড়ী কলেজ থেকে চারজন শিক্ষার্থী বাস যোগে বাড়ী ফিরার পথে (মধ্যপাড়ায় যাওয়ার পথে) বাসে অর্ধেক ভাড়া দেয়াকে কেন্দ্র করে বাসের হেলপার-কন্ট্রাাক্টরদের সাথে ওই শিক্ষার্থীদের বাক-বিতন্ডার সৃষ্টি হয়।
বাসের হেলপারেরা শিক্ষার্থীদের মারধর করে মধ্যপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে গেলে, শিক্ষার্থীদের অভিভাবকদের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়, এবং শিক্ষার্থীদের অভিভাবকসহ এলাকাবাসীরা মধ্যপাড়া বাজারে সড়ক অবোরোধ করে ফুলবাড়ী-রংপুর সড়কে বাসচলাচল বন্ধ করে দেয়। এঘটনায় ওইদিন সন্ধায় হরিরামপুর ইউপি চেয়ারম্যান মোজাহিদুল ইসলাম সোহাগের মধ্যস্থতায় শিক্ষার্থীর অভিভাবকদের সাথে বাসশ্রমিকদের আপোষ রফা হলে অভিভাবকগণ রাস্তা ছেড়ে দেয়, এরপর ওই দিন বাসচলাচল শুরু হলেও,পরের দিন ১৪ মার্চ থেকে বাসচলাচল বন্ধ করে দেয় বাস শ্রমিকরা।
শ্রমিকরা বলছেন, ফুলবাড়ী-রংপুর মহাসড়কে যাত্রীবাহী বাসে চলাচলকারী মধ্যপাড়া পাথর খনি এলাকার শিক্ষার্থীরা অর্ধেক ভাড়া দিয়ে যাতায়াত করলেও তারা সীট নিয়ে বাসের হেলপার-কন্ট্রাক্টরদের সাথে দুরব্যবহার করে, এর প্রতিবাদ করায় মধ্যপাড়া বাজারের স্থানীয় বাসীন্দারা বাস শ্রমিকদের উপর হামলা করে, এই প্রতিবাদে তারা বাস চলাচল চন্ধ করে দিয়েছেন। অপরদিকে শিক্ষার্থীরা বলছেন, আর্ধেক ভাড়া দেয়ায় প্রতিদিনই বাসের হেলপার-কন্ট্রাক্টররা শিক্ষার্থীদের সাথে দুরব্যাবহার করেন,
এই দুর্ব্যাবহারের প্রতিবাদ করায় শিক্ষার্থীদের উপর হামলা করে বাস শ্রমিকরা। এবিষয়ে জানতে চাইলে মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন ফুলবাড়ী শাখার সাধারন সম্পাদক এটিএম মাহবুবুর রহমান বুলবুল বলেন, ছাত্রদের অভিভাবকরা শ্রমিকদের উপর হামলা করে ও তাদের অনৈতিক দাবী মানতে হরিরামপুর ইউপি চেয়ারম্যান বাসের শ্রমিকদের নিকট জোর পূর্বক মুচলেকা নেয়ায় তারা ক্ষোভে বাসচলাচল বন্ধ করে দিয়েছেন। এদিকে হরিরামপুর ইউপি চেয়ারম্যান মোজাহিদুল ইসলাম সোহাগ বলেন ছাত্র-অভিভাবক ও শ্রমিকদের মাঝে একটি আপোষরফা করা হয়েছে, এবং শ্রমিকরা সেই সময় আপোষ রফা মেনে নিলেও, তাদের নেতারা বাস চলাচল বন্ধ করে দিয়েছেন।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au