সারাদেশ

কৃষকদের ফসলহানী ঘটলে দুর্নীতিবাজ আমলাদের লুটেরা বর্গীদের মতোন বিতাড়িত করা হবে

  • 8:41 am - March 23, 2022
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় হাওর বাঁচাও আন্দোলনের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। চলমান হাওর রক্ষা বাঁধের ব্যাপক অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে মঙ্গলবার বিকাল তিনটায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালীর পরিচালনা মানববন্ধনে বক্তব্য রাখেন হাওর বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিজন সেন রয়, সাংগঠনিক সম্পাদক একে কুদরত পাশা, জেলা কমিটির সাধারণ সম্পাদক একে মিলন, আওয়ামীলীগ নেতা তাজুল ইসলাম, কৃষক মিজানুর রহমান প্রমুখ।
এসময় বক্তারা দোয়ারাবাজার উপজেলার হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘যেখানে ২৮ ফেব্রুয়ারি হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ শেষ হওয়ার কথা সেখানে কানলার হাওরের ১ নম্বর পিআইসির কাজ এখন শুরু হয়েছে। বাঁধের গোড়া থেকে মাটি কেটে কাদামাটি দিয়ে বাঁধ নির্মাণ করা হচ্ছে। অনেক জায়গায় অপরিকল্পিত ও অপ্রয়োজনীয় বাঁধ নির্মিত হচ্ছে। উপজেলা প্রশাসন ও পাউবোর কর্মকর্তারা নির্বিকার। এবার কৃষকদের ফসলহানী ঘটলে দুর্নীতিবাজ আমলাদের লুটেরা বর্গীদের মতোন বিতাড়িত করা হবে।’
তাঁরা আরো বলেন, ‘হাওরের ফসল রক্ষা বাঁধের পিআইসি সিন্ডিকেটের নাম এখলাস ফরাজী। প্রতিটি পিআইসিতে তাঁর নাম শোনা যাচ্ছে। অনেক পিআইসির সভাপতি ও সদস্য সচিব তাঁরা নিজেরাই তাদের পিআইসি সম্পর্কেই জানেন না। সবাই বলছেন এখলাস ফরাজীর নাম। প্রশাসনকে এবিষয়ে তদন্ত করতে হবে।’ এরআগে হাওর বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ সরেজমিনে গিয়ে সুরমা ইউনিয়নের কানলার হাওরের বিভিন্ন ফসলরক্ষা বাঁধের কাজ পরিদর্শন করেন।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au