সারাদেশ

প্রধানমন্ত্রীর দেয়া ইউনিফর্ম পড়ে স্কুলে গেল স্বর্ণা

  • 11:16 am - March 20, 2022

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: ইউনিফর্ম পড়ে না যাওয়ায় বিদ্যালয় থেকে বের করে দেওয়া ষষ্ঠ শ্রেণীর ছাত্রী সুমাইয়া সিনহা স্বর্ণা প্রধানমন্ত্রীর দেয়া ইউনিফর্ম পড়ে নতুন ব্যাগ নিয়ে সেই স্কুলে গেল। রোববার সকালে প্রধানমন্ত্রীর দেয়া ইউনিফর্ম পড়ে সে দিনাজপুরের ফুলবাড়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে যায়।

এর আগে ১৬ মার্চ রাতে প্রধানমন্ত্রীর দেয়া ইউনিফর্ম ও নতুন ব্যাগ তার হাতে পৌছে দেন দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী।থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিক্ষার্থী স্বর্ণার চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতাও প্রদান করা হয়। এছাড়াও তার চিকিৎসার জন্য সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে এককালীন অনুদানের টাকা প্রদানের আশ্বাস প্রদান করা হয়। যার পক্রিয়া চলমান রয়েছে।

সুমাইয়া সিনহা স্বর্ণা পৌর শহরের রামচন্দ্রপুর গ্রামের ক্ষুদ্র সুপারি ব্যবসায়ী মো. শাহিনুর ইসলামের মেয়ে। তার বাবা ফেরি করে সুপারি বিক্রি করেন। গত ১৬ মার্চ সকালে ইউনিফর্ম ছাড়াই স্কুলে যায় ষষ্ঠ শ্রেণীর ছাত্রী সুমাই সিনহা স্বর্ণা। টাকার অভাবে টেইলার্সে দেয়া ইউনিফর্মটি তুলতে পারেননি ক্ষুদ্র সুপারি ব্যবসায়ী শাহিনুর ইসলাম।

স্কুলে ইউনিফর্ম পড়ে না যাওয়ায় স্বর্ণাকে প্রধান শিক্ষক হাসেম আলী সকলের সামনে অপমান করে স্কুল থেকে বের করে দেয়। বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত প্রতিবেদনটি প্রধানমন্ত্রীর নজরে আসলে তাৎক্ষনিক জেলা প্রশাসক কে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন মন্ত্রী পরিষদ সচিব। এর পরই সকল ব্যবস্থা গ্রহণ করা হয়।

নতুন ইউনিফর্ম ও ব্যাগ নিয়ে স্কুলে যাওয়ার সময় সুমাইয়া সিনহা স্বর্ণা’র কাছে জানতে চাইলে তিনি বলেন,আমি অসুস্থ্য,প্রধানমন্ত্রী আমাকে নতুন ইউনিফর্ম এবং আমার চিকিৎসার জন্য সহায়তা দিয়েছেন। এ জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। নতুন ইউনিফর্ম পরে ব্যাগ নিয়ে স্কুলে যাচ্ছি। আমার খুব ভালো লাগছে,অনেক আনন্দ লাগছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসেম আলী সকালে সুমাইয়া সিনহা স্বর্ণার নতুন ইউনিফর্ম ও ব্যাগ নিয়ে স্কুলে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
তার বাবা শাহিনুর আলম বলেন,আমার মেয়ে থ্যালাসেমিয়া রোগী, তাই তাকে নিয়ে সবসময় দুশ্চিন্তায় থাকি,মাননিয় প্রধান মন্ত্রী আমার মেয়ে কে সহায়তা প্রদান করেছেন এ জন্য আমি কৃতঙ্গতা সহ ধন্যবাদ জানাচ্ছী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন বলেন,প্রধান মন্ত্রীর নির্দেশে ষষ্ঠ শ্রেণীর ছাত্রী সুমাইয়া সিনহা কে নতুন ইউনিফর্ম ও ব্যাগ পৌছে দেয়া হয়েছে এবং চিকিৎসার জন্য সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে এককালীন অনুদানের টাকা প্রদানের জন্য পক্রিয়া চলমান রয়েছে। অল্প সময়ের মধ্যেই তা পাবেন।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au