সারাদেশ

সাপাহারে ১৫ হাজারের অধিক মানুষ পাবে ভর্তুকি মূল্যে টিসিবি পণ্য

  • 12:16 pm - March 19, 2022

সোহেল চৌধুরী রানা, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে নিম্ন আয়ের মোট ১৫ হাজার ৪৫৩ মানুষ পাবে ভর্তুকি মূল্যে টিসিবি পণ্য। রোববার (২০ মার্চ) সকালে ২ টি ডিলারের মাধ্যমে বিক্রয় কার্যক্রম শুরু করা হবে। উপজেলার ২০ টি পয়েন্টে ওই বিক্রয় কার্যক্রম চলবে ৩১ মার্চ পর্যন্ত।

শনিবার (১৯ মার্চ) বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলা নির্বাহী অফিসারে কার্যালয়কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সাপাহার উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন।

উপজেলা নির্বাহী অফিসার বলেন, আসন্ন রমজান উপলক্ষে দেশে নিম্ন আয়ের এক কোটি পরিবারে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রয় করা হবে। এরই অংশ হিসেবে ২০ টি ডিলারের মাধ্যমে সাপাহার উপজেলার ৬টি ইউনিয়নে ২০ টি পয়েন্টে মোট ১৫ হাজার ৪৫৩ মানুষ ওই পণ্য কিনতে পারবেন।

তিনি বলেন, প্রথম পর্যায়ে ৫৫ টাকা কেজি হিসাবে ২ কেজি চিনি, ৬৫ টাকা হিসাবে ২ কেজি মসুর ডাল ও ১১০ টাকা লিটার হিসাবে ২ লিটার সয়াবিন তেল কিনতে পারবেন কার্ডধারী প্রত্যেক উপকারভোগী। আর রমজান মাসের মাঝামাঝি দ্বিতীয় পর্যায়ে ওই পণ্যর সঙ্গে ৩০ টাকা কেজি হিসাবে ২ কেজি পিঁয়াজ, ৫০ টাকা কেজি হিসাবে ২ কেজি ছোলা ও ৮০ টাকা কেজি হিসাবে ২ কেজি খেজুর কিনতে পারবেন উপকারভোগীরা।

এসময় এক প্রশ্নের জবাবে উপজেলা নির্বাহী অফিসার বলেন, উপকারভোগীদের ওই পণ্য কিনতে ইতিমধ্যেই কার্ড দেওয়া হয়েছে। টিসিবির ওই পণ্য সুষ্ঠুভাবে বিক্রির জন্য ইউনিয়ন পর্যায়ে ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে।

এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খাতিজা আক্তার, সাপাহার প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মানিক, সহ-সভাপতি হাফিজুল হক, সাংগঠনিক সম্পাদক সোহেল চৌধুরী রানা সহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au