সারাদেশ

রাত এলেই আগুন জলে ফুলবাড়ীতে একই গ্রামে টানা চারদিন ধরে অগ্নিকান্ড

  • 11:47 am - March 19, 2022

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে একটি গ্রামে টানা চারদিন ধরে রাতের বেলা খড়ের গাদায় অগ্নিকান্ডের ঘটনা ঘটছে। এতে আতংঙ্কিত হয়ে পড়েছে গ্রামবাসীরা।

পৌর এলাকার স্বজনপুকুর বুন্দিপাড়া গ্রামে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। শুক্রবার দিবাগত রাতে টানা চতুর্থ দিনের মতো ওই গ্রামের বাসীন্দা বাবুর্চি আব্দুল মজিদের খড়ের গাদায় আগুন ধরে। আব্দুল মজিদের স্ত্রী মনোয়ারা বেগম জানায়, পবিত্র সবে বরাতের রাত হওয়ায় তারা ইবাদত-বন্দেগী করে রাত এক টায় শুয়ে পড়েন, তারা শুয়ে পাড়ার কয়েক মিনিটের মধ্যেই তাদের বাড়ীর ্খলায় থাকা খড়ের গাদায় জ্বলে উঠে আগুন।

গ্রাম বাসীরা জানায় গত মঙ্গলবার দিবাগত রাত দেড় টায় ওই গ্রামের প্রথম সাইদুল ইসলামের ছেলে মিজানুর রহমান ও সামসুল হকের ছেলে রবিউল ইসলামের খড়ের গাদায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এই অগ্নিকান্ডে তাদের প্রায় দুই লাখ টাকার খড় পুড়ে যায়। প্রথম দিনের অগ্নিকান্ডটি গ্রামবাসীরা একটি দুর্ঘটনা হিসেবে চিহ্নিত করে।

কিন্তু পরের দিন বুধবার দিবাগত রাতে একই সময় ওই গ্রামের আফাজ উদ্দিনের ছেলে হেলালের খড়ের গাদায় আগ্নিকান্ডের ঘটনা ঘটে। এর একদিন পরে বৃহস্পতিবার দিবাগত রাতে ওই গ্রামের বাসীন্দা মেহেদুল ইসলামের ছেলে সেনা সদস্য আল আমিনের খড়ের গাদায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

একই ভাবে শুক্রবার দিবাগত রাতে বাবুর্চি আব্দুল মজিদের খড়ের গাদায় অগ্নিকান্ডের ঘটঁনা ঘটে। টানা চারদিন একই গ্রামে খড়ের গাদায় অগ্নিকান্ডের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে গ্রামের বাসীন্দারা।
সাইদুল ইসলামের ছেলে মিজানুর রহমান জানান, তিনি দীর্ঘদিন ধরে খড়ের ব্যবসা করে আসছিলেন।

কিছুদিন আগে তিনি দুই লক্ষ টাকার খড় কিনে পালা করে রাখেন। তার সেই পালার বেশিরভাগ খড়ই আগুনে ভস্মীভূত হয়ে গেছে। সামসুল হকের ছেলে রবিউল ইসলাম জানায়, তার নিজের জমির ধানের খড় পালা দিয়ে রেখেছিল,আগুনে তার খড়ের গাদায় ভস্মীভূত হয়ে যায়। সেনা সদস্য আল আমিনে পিতা মেহেদুল ইসলাম বলেন, তার মেয়ে ময়ুরী বেগম সন্তান সম্ভাবনা, সে অল্পের জন্য প্রানে রক্ষা পেয়েছে। আব্দুল মজিদ বলেন তিনি তার গরুর খাদ্যের জন্য খড় কিনে রেখেছিল সেই খড় পুড়ে ছাই হয়ে গেছে।

স্বজপুকুর বুন্দিপাড়া গ্রামের বাসীন্দা ফুলবাড়ী জিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আবু মুসা বলেন, কোন দুরবৃত্ত চক্র প্রতিদিনে এই গ্রামে অগ্নিকান্ডে ঘটঁনা ঘটিয়ে গ্রামবাসীদেরকে আতঙ্কগ্রস্থ করে তুলেছে, অগ্নিকান্ড ঘটনার সাথে মানুষ যে ভাবে ছুটো-ছুটি শুরু করে, এতেকরে যে কোন সময় প্রানহানীর ঘটঁনা ঘটতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। এই দুরবৃত্ত চক্রটি আরো বড় কোন ঘটঁনা ঘটাতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

ফুলবাড়ী ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার মেহেদী হাছান বলেন, পৌর এলাকার স্বজন পুকুর বুদ্দিপাড়ায় টনা চারদিন অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। কিন্তু ফায়ার সার্ভিসের দক্ষ কর্মিরা সময় মতো আগুন নিয়ন্ত্রনে নেয়ায় বড় রকমের ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে গ্রামবাসীরা।

এদিকে পৌর এলাকায় স্জন পুকুর বুন্দিপাড়া গ্রামে টানা অগ্নিকান্ডের ঘঁনায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়ে সারা শহরে। এতেকরে সারা শহরের নিরাপত্তার হুমকির মধ্যে পড়ে।

নেসকো ফুলবাড়ী আবাসীক প্রকৌশলী মো. উজ্জল আলী বলেন, অগ্নিকান্ডে নিরাপত্তার জন্য বিদ্যুৎ সরবরা বন্ধ রাখতে হয়, তা না হলে বড় রকমের ক্ষতির শিকার হতে পারে বিদ্যুৎ সরবরাহসহ মানুষের জান-মালের।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফুল ইসলাম বলেন, এই অগ্নিকান্ডের ঘটনাটি দির্ঘদিনের বিরোধের জের ধরে ঘটতে পারে বলে তিনি সন্দেহ প্রকাশ করেন। তিনি বলেন, এই ঘটনায় দুটি পক্ষ পৃথক দুটি অভিযোগ করেছেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au