ধর্ম

রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো শবে বরাত

  • 7:20 am - March 19, 2022

জিল্লুর রহমান জয়: যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে রাজশাহীতে পালিত হলো পবিত্র শবে বরাত। গতকাল শুক্রবার (১৮ মার্চ) বাদ মাগরিব থেকে বিভিন্ন মসজিদে চলছে মিলাদ ও দোয়া মাহাফিল। এশার নামাজের পর থেকে ইবাদত বন্দেগী, জিকির-আসকার, নফল নামাজ আদায়, কোরআন তিলাওয়াত, মা-বাবা ও আত্মীয়-স্বজদের কবর জিয়ারত প্রভৃতি নফল ইবাদতের মধ্যে নগরীসহ বিভিন্ন স্থানে ধর্মপ্রাণ মুসলমানরা মহিমান্বিত ভাগ্যরজনী যাপন করছেন।

ইসলামিক ফাউন্ডেশন ও বিভিন্ন সামজিক সংগঠনের উদ্যোগে কোরআন তিলাওয়াত, হামদ নাত, জিকির, মিলাদ, কিয়াম ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়।  রাজশাহীর হযরত শাহ মখদুম (রহঃ) কেন্দ্রীয় জামে মসজিদ ও সাহেব বাজার বড় জামে মসজিদসহ মহানগরীর প্রতিটি এলাকার মসজিদে এশার নামাজের পর থেকে বিশিষ্ট ওলামায়েকরাম বয়ান পাঠ করেন। শবে বরাতের পবিত্রতা ও শান্তি-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে রাজশাহী মহানগর পুলিশ সন্ধ্যা থেকে আতশবাজি ও পটকাবাজিসহ যাবতীয় বিস্ফোরকদ্রব্য বহন এবং ফুটানোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।

শবে বরাতের পবিত্রতা রক্ষায় সহিংস ঘটনা এড়াতে মহানগরী জুড়ে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তুলেছে পুলিশ। এখন পর্যন্ত মহানগরীর কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এদিকে হযরত শাহ মখদুম (রহঃ) দরগা শরীফে ফজরের বিশাল জামাত অনুষ্ঠিত হবে। নামাজ শেষে হয় আখেরি মোনাজাত। মোনাজাতে রাজশাহীসহ গোটা মুসলিম উম্মাহর সুখ-সমৃদ্ধি ও দেশের সার্বিক কল্যাণ কামনা করা হয়।

এই শাখার আরও খবর

জি-৭ সম্মেলনে যোগ দেবেন জেলেনস্কি

সারাবিশ্ব: সদস্য না হয়েও বিশ্বের বড় অর্থনীতির দেশগুলোর জোট গ্রুপ অব সেভেনের (জি-৭) বার্ষিক সম্মেলনে যোগ দেবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জাপানের হিরোশিমায় শুক্রবার (১৯…

আজ বিজয়া দশমী, দেবী ফিরবেন কৈলাশে

শুভ বিজয়া দশমী আজ (বুধবার)। প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। এ দিনেই দেবী মর্ত্য ছেড়ে ফিরে যাবেন…

আড়াই বছর পর পবিত্র কাবা শরিফের চারপাশের বেষ্টনী অপসারণ

দীর্ঘ দুই বছর ৫ মাস পর পবিত্র কাবা শরিফের চারপাশের বেষ্টনী অপসারণ করা হয়েছে। এর ফলে এখন থেকে হজ ও ওমরাহযাত্রীরা কাবা শরিফ, হাজর আল…

দেশে ফিরেছেন ২৩৫২৬ হাজি

হজ শেষে শনিবার (২৩ জুলাই) পর্যন্ত সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ২৫ হাজার ৫২৬ জন হাজি। রোববার (২৪ জুলাই) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্ক হজের…

‘লাব্বাইক আল্লাহুমা লাব্বাইক’ ধ্বনিতে হজের আনুষ্ঠানিকতা শুরু

‘লাব্বাইক আল্লাহুমা লাব্বাইক’ ধ্বনিতে শুরু হয়ে গেছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। পবিত্র মক্কা থেকে হজযাত্রীরা যাত্রা শুরু করেছেন ঐতিহাসিক মিনায়। বুধবার তারা পবিত্র মক্কায় ক্বাবা শরীফ…

আরাফাতে এ বছর পবিত্র হজের খুতবা দেবেন শায়খ ড.আবদুল্লাহ বিন সুলাইমান

খলিল চৌধুরী, সৌদি আরব প্রতিনিধি- চলিত বছরে আরাফাত ময়দান ঘিরে মসজিদ নামিরা। বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদ নামিরা থেকে আরাফাত ময়দানে পবিত্র হজের খুতবা দিবেন শায়খ…

চলতি বছরে হজ্বের খুতবার বাংলা অনুবাদ করবেন ওয়াহিদুর

খলিল চৌধুরী, সৌদি আরব প্রতিনিধি- চলতি বছরে পবিত্র হজ্বের খুতবার বাংলা অনুবাদক লোহাগাড়ার চুনতী হাকিমিয়া কামিল মাদরাসার সাবেক কৃতি ছাত্র আ ফ ম ওয়াহিদুর রহমান।…

হজ পালন করতে সৌদি আরবে পৌঁছেছেন মুশফিক

পবিত্র হজব্রত পালনের উদ্দেশে সৌদি আরবে পৌঁছেছেন বাংলাদেশ জাতীয় দলের তারকা ব্যাটার মুশফিকুর রহিম। শনিবার মক্কায় পৌঁছে কাবা শরিফের সামনে দাঁড়ানো ছবি আপলোড করে সবার…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au