ওপার বাংলা

সৌদি আরব রিপোর্টার্স এসোসিয়েশনের নবনির্বাচিত সদস্যদের দায়িত্ব গ্রহন ও আলোচনা সভা

  • 3:00 pm - March 18, 2022

সেলিম আহমেদ,সৌদি আরব থেকেঃ রিপোর্টার্স এসোসিয়েশনের নবনির্বাচিত সদস্যদের দায়িত্ব গ্রহন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । গতকাল বৃহস্পতিবার রাতে পবিত্র মক্কায় স্থানীয় একটি হোটেলে এ সভা অনুষ্ঠিত হয় । নবনির্বাচিত সহসভাপতি ও জিটিভির সৌদি আরব প্রতিনিধি সেলিম আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রিপোর্টার্স এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি সুহেল রানার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের ৩ বারের নির্বাচিত সভাপতি চ্যানেল আই সৌদি আরব প্রতিনিধি এম ওয়াই আলাউদ্দিন । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রিপোর্টার্স এসোসিয়েশনের নবনির্বাচিত সাধারন সম্পাদক এসএ টিভির জেদ্দা প্রতিনিধি বাহার উদ্দিন বকুল ।

উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন রিপোর্টার্স এসোসিয়েশনের নবনির্বাচিত সহ-সভাপতি এটিএন বাংলার সৌদি আরব প্রতিনিধি সাজিদুল ইসলাম , সংগঠনের নবনির্বাচিত যুগ্ন সম্পাদক ও মহনা টিভির জেদ্দা প্রতিনিধি মোঃ ফিরোজ , নবনির্বাচিত সদস্য বাংলা টিভির মক্কা প্রতিনিধি এইস এম হেমায়েত সহ রিপোর্টার্স এসোসিয়েশনের নবনির্বাচিত সদস্য বৃন্দ এসময় উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন ।

অনুষ্ঠানের প্রথমেই রিপোর্টার্স এসোসিয়েশনের প্রধান উপদেস্টা ও চ্যানেল আই জেদ্দা প্রতিনিধি রুমি সাঈদ এসোসিয়েশনের নবনির্বাচিত সকল সদস্যদের নাম ঘোষণা করেন । অনুষ্ঠানে নবনির্বাচিত সদস্যরা বলেন , রিপোর্টার্স এসোসিয়েশন কোনো রাজনৈতিক দলের ছত্রছায়ায় কাজ করবে না । এটি একটি অরাজনৈতিক সংগঠন এবং সাংবাদিকতার স্বচ্ছতা ও সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে আমরা কাজ করবো । বক্তারা আরো বলেন সাংবাদিকরা হলেন জাতির বিবেক, সমাজের দর্পণ । সাংবাদিকরা সমাজের সব অনাচার, অনিয়ম, অভাব, অভিযোগ, উন্নয়ন ও সম্ভাবনা তুলে ধরার মাধ্যমে দেশকে দুর্নীতিমুক্ত করে এগিয়ে নিতে সাহায্য করে ।

এই শাখার আরও খবর

ফারাক্কার ১০৯ গেট খুলল ভারত, বন্যাঝুঁকিতে বাংলাদেশের যেসব জেলা

ঢাকা: ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার (২৬ আগস্ট) গেট খুলে দেয়া হয়। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে…

পেঁয়াজ উৎপাদনে আরও ১৫ কোটি টাকার প্রণোদনা

ঢাকা: গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ ও উৎপাদন বাড়াতে ২০২৩-২৪ অর্থবছরে তৃতীয় ধাপে আরও ১৫ কোটি টাকার প্রণোদনা দেবে সরকার। সোমবার (২ অক্টোবর) কৃষি মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ…

হায়দ্রাবাদে ‘ইয়াসোদা’ হাসপাতালে ভুল চিকিৎসায় বাংলাাদেশী গৃহবধূর মৃত্যু তদন্তের দাবি

ঢাকা: ভারতের হায়দারাবাদ ‘ইয়াসোদা’ হাসপাতালে ভুল চিকিৎসা বাংলাদেশী গৃহবধূ ফারহানা আক্তার ওরফে ডিনার মৃত্যুর সুষ্ঠু তদন্ত পূর্বক দায়ীদের বিচারের দাবি করেছেন তার স্বামী ও সন্তানেরা।…

সোনালী রঙের ছোট চুলে বুবলীকে যেন চেনাই দায়

ঢাকা: ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। বর্তমানে ব্যস্ত আছেন নতুন সিনেমার শুটিংয়ে। এ নায়িকা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। প্রায় সময়ই ভক্তদের সঙ্গে নতুন ছবি…

আমন্ত্রণ পেলে ভারত সফরে যেতে আগ্রহী বিএনপি

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভারতমূখী হচ্ছে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো। এরই মধ্যে দেশটিতে ঘুরে এসেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। বিজেপিসহ…

আ. লীগের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যেতে চাই: বিজেপি সভাপতি

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে দুই দেশের সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে। এমন মন্তব্য করেছেন ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি)…

বিকেলের পর দুর্বল হতে শুরু করবে ঘূর্ণিঝড় ‘মোখা’

নিজস্ব প্রতিবেদক ঘূর্ণিঝড় ‘মোখা’ রোববার (১৪ মে) বিকেল ৪টার পর থেকে দুর্বল হতে শুরু করবে। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, ঘূর্ণিঝড় মোখার পিক…

ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায়: উপকূলীয় এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে

ঢাকা: হাজার কিলোমিটার দূরে অবস্থান করলেও ঘূর্ণিঝড় মোখা আতঙ্কে এখন দেশের উপকূলীয় এলাকা। এটি মোকাবেলায় উপকূলীয় এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সারাদেশে মানুষের নিরাপত্তার নিশ্চিত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au