সারাদেশ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উদযাপন করেছে দোয়ারাবাজার উপজেলা ফাউন্ডেশন

  • 7:25 pm - March 17, 2022

দোয়ারাবাজার (সুনামগঞ্জ), কামাল পারভেজ : “হৃদয়ে পিতৃভুমি”প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের দোয়ারাবাজারে কেক কেটে ও আলোচনা সভার মাধ্যমে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী উদযাপন করেছে উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশন।

বৃহস্পতিবার (১৭ মার্চ) উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে দোয়ারাবাজার উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে এ জন্মদিন উদযাপন করা হয়। এসময় ফাউন্ডেশনে সভাপতি শফিকুল ইসলাম বাবুলের সভাপতিত্বে সহসভাপতি কয়ছর আহমেদ চৌধুরী ও যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান আকন্দের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মহিবুর রহমান বলেন, দোয়ারাবাজার উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সকল নেতৃবৃন্দ জাতীর জনকের আদর্শের পরীক্ষীত সৈনিক। তিনি বলেন, আপনাদের নেতৃত্বও আদর্শিক কর্মের মাধ্যমে অপ্রতিরুদ্ধ গতিতে এগিয়ে যাওয়া বাংলাদেশের উন্নয়নের অংশীদার হয়ে বেঁচে থাকবেন আজীবন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি এস এম আব্দুল হাই পীর, ছাতক পৌরসভার সাবেক মেয়র, ছাতক উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি আব্দুল ওয়াহিদ মজনু। এছাড়া আরো উপস্থিত ছিলেন, আব্দুল হামিদ, ছালিক মিয়াসহ অনেকেই।

নতুন সময়/কামাল পারভেজ

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au