সারাদেশ

আশাশুনিতে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন

  • 4:17 pm - March 17, 2022

আহসান উল্লাহ বাবলু সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ আশাশুনিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। ১৭ মার্চ উপজেলা প্রশাসন ও বিভিন্ন প্রতিষ্ঠানে এ কর্মসূচি পালন করা হয়। উপজেলা প্রশাসন ঃ দিবসের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

পরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ, শিশু কিশোরদের নিয়ে জন্মদিনের কেক কাটা এবং উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ইয়ানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম।

সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, এসি (ল্যান্ড) শাহীন সুলতানা, ওসি মমিনুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। বড়দল ইউনিয়ন পরিষদ, বড়দল ইউনিয়ন পরিষদের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্ম দিবসও জাতীয় শিশু দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

দিবসের শুরুতে পরিষদের সামনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে নবনির্মীত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃশ্য ও বৃহত আকৃতির ম্যুরাল উন্মোচন করা হয়। উন্মোচন করেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম।

এসময় আশাশুনি থানার ওসি মমিনুল ইসলাম, ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা, বীরমুক্তিযোদ্ধাবৃন্দ, ইউপি সদস্যবৃন্দসহ আওয়ামীলীলীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দ্বিতীয় পর্বে বড়দল আপতাফ উদ্দিন কলেজিয়েট স্কুল ক্যাম্পাসে দিবসটি উপলক্ষে জন সভা অনুষ্ঠিত হয়।

অধ্যক্ষ ড. শিহাব উদ্দিনের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সভাপতি এবিএম মোস্তাকিম। উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চুর সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ওসি মমিনুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল, সাবেক ইউপি চেয়ারম্যান প্রভাষক ম মোনায়েম হোসেন, সহকারী প্রধান শিক্ষক তরুন কান্তি সানা, বীর মুক্তিযোদ্ধা ইউনিয়ন কমান্ডার আকের আলী গাজী, ছাত্রলীগ নেতা আসমাউল হুসাইন, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সভাপতি মহসিন আলী লিটন প্রমুখ।

এছাড়া, আশাশুনি সদর ইউনিয়ন পরিষদ ঃ জন প্রতিনিধি, আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ, বীরমুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সর্বস্তরের মানুষের অংশ গ্রহণে বঙ্গবন্ধুর জন্মদিবস পালন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, আলোচনা সভা করা হয়। ইউপি চেয়ারম্যান হোসেনুজ্জামান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ সেক্রেটারী শম্ভুজিৎ কুমার মন্ডল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, জেলা পরিষদ সদস্য মহিতুর রহমান, কৃষকলীগ সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক এনএমবি রাশেদ সরোয়ার শেলী, স্বেচ্ছাসবেকলীগ সভাপতি সাহেব আলি, সদর ইউনিয়ন আ’লীগ সভাপতি আব্দুল্লাহেল বাকী বাচ্চু প্রমুখ।

অনুষ্ঠানে ৭২ পাউন্ড ওজনের কেক কাটা হয়। গদাইপুর মৌলভী আব্দুল লতিফ কলেজ ঃ জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন, কেক কাটা, রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা করা হয়। অধ্যক্ষ শাহানারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানের কলেজের প্রভাষকবৃন্দ বক্তব্য রাখেন। সবশেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে দিবসটি উদযাপন করার খবর পাওয়া গেছে।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au