সারাদেশ

সাতক্ষীরায় শিক্ষক-কর্মচারীদের মাঝে অবসর ভাতা প্রদান

  • 8:56 am - March 14, 2022

আহসান উল্লাহ বাবলু সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ সাতক্ষীরা জেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির শিক্ষক-কর্মচারীবৃন্দের অবসর ভাতা প্রদান অনুষ্ঠান ২০২২ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ মার্চ) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে সংগঠনের সভাপতি মো. এনামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ’র চেয়ারম্যান মো. নজরুল ইসলাম।

এসময় তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। শিক্ষা ছাড়া কোন জাতি এগিয়ে যেতে পারবে না। জাতিকে যদি আমরা সুশিক্ষায় শিক্ষিত এবং মানসম্মত শিক্ষায় শিক্ষিত করতে ব্যর্থ হই, তাহলে আমাদের এই টার্গেট অর্জন করা সম্ভব হবে না। এটা প্রধানমন্ত্রী উপল্বব্ধি করেন। এ লক্ষ্যে একযোগে ২৬ হাজার প্রাক প্রাথমিক বিদ্যালয়ে ১ লক্ষ শিক্ষকের চাকুরি জাতীয়করণ করা হয়েছে।

আমরা দেখেছি, অনেক সরকারের রাজনৈতিক পরিবর্তন হয়েছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে যে সাহসিকতা দেখিয়েছেন আর কোন সরকার সে সাহসিকতা দেখাতে পারিনি। তিনি আরো বলেন, শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। সকল পেশার থেকে সম্মানিত পেশা এই শিক্ষকতা। সমাজে শিক্ষকরাই গর্বিত মানুষ।’

বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আ’লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশীদ। সাতক্ষীরা সদর উপজেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মো. মোমিনুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা শিক্ষক সমিতি’র সভাপতি আব্দুর রাজ্জাক,

জেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতি’র সাধারণ সম্পাদক মো. আব্দুল জব্বার, সহ সভাপতি শেখ আমানুল্লাহ, সুকৃতি কুমার রায়, কৃষ্ণানন্দ মুখাজর্ী, সহ সাধারণ সম্পাদক মিলন কুমার মণ্ডল, সদস্য ফজলুল করিম, ভোলানাথ চক্রবতর্ী প্রমুখ। অনুষ্ঠানে জেলার সাত উপজেলার ৩৯ জন শিক্ষক-কর্মচারী’র মাঝে ২৭ লক্ষ ৭০ হাজার ২শ ৬৯ টাকার চেক প্রদান করা হয়।

উল্লেখ্য, সংগঠনটি ১৯৯৭ সালে প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ১ হাজার ৭শ ২৭ জন শিক্ষক কর্মচারীর মাঝে ৭ কোটি টাকা অবসর ভাতা প্রদান করা হয়েছে।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au