সারাদেশ

বিস্ফোরক দ্রব্য সংকট মধ্যপাড়া খনিতে পাথর উত্তোলন বন্ধ

  • 6:00 pm - March 12, 2022

মেহেদী হাসান উজ্জল,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: বিস্ফোরক দ্রব্য (অ্যমোনিয়াম নাইট্রেট) সংকটের কারনে দেশের একমাত্র উৎপাদনশীল দিনাজপুরের মধ্যপাড়া খনির পাথর উত্তোলন বন্ধ করা হয়েছে।

গতকাল শনিরার সকাল থেকে পাথর উত্তলোন কাজ বন্ধ রেখে খনি শ্রমিকদের সাময়িক ছুটিতে পাঠিয়েছেন খনিটির ঠিকাদারী প্রতিষ্টান জার্মানিয়া ট্রাষ্ট কনসোডিয়াম (জিটিসি)। এদিকে খনিতে পাথর উত্তোলন বন্ধ থাকায় প্রতিদিন সাড়ে পাচ হাজার মেট্রিকটন পাথর উত্তোলন থেকে বঞ্চিত হচ্ছে খনিটি। খনির ঠিকাদারী প্রতিষ্টান জিটিসির একটি সুত্র জানায়,চুক্তি অনুযায়ী পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত বিস্ফোরক দ্রব্য (অ্যমোনিয়াম নাইট্রেট) খনি কর্তৃপক্ষের সরবরাহ করার দায়িত্ব থাকলেও সময় মতো তা সরবরাহ না করায় খনির উৎপাদন কাজ বন্ধ করতে হয়েছে তাদেরকে।

খনি শ্রমিকরা জানায়,খনিতে বিস্ফোরক দ্রব্য (অ্যমোনিয়াম নাইট্রেট) মজুদ না থাকায় খনির অভ্যন্তরে বোমা বøাাষ্টিং এর কাজ বন্ধ থাকার কারনে খনির উৎপাদন কাজ বন্ধ করে দিয়েছেন ঠিকাদারী প্রতিষ্ঠান জিটিসি,সে কারনে তাদের সাময়িক ছুটি প্রদান করা হয়েছে।

অপরদিকে খনির ঠিকাদারী প্রতিষ্ঠান কতৃপক্ষের সাথে যোগাযোগ করলে বিষয়টি নিশ্চিত করলেও তারা এবিষয়ে কথা বলতে রাজী হননি। মধ্যপাড়া মাইনিং কোম্পানী লিঃ (এমজিএমসিএল) কতৃপক্ষ বলছেন,কভিড-১৯ পরিস্থিতি ও সম্প্রতিক ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারনে সময় মতো বিস্ফোরক দ্রব্য (অ্যমোনিয়াম নাইট্রেট) আমদানী করা সম্ভাব হয়নি,তবে আগামী দু”সপ্তাহের মধ্যে খনিতে বিস্ফরক দ্রব্য সরবরাহ করা হবে বলে আশা করছেন খনি কর্তৃপক্ষ।

খনি সুত্রে জানাগেছে,মধ্যপাড়া পাথর খনি থেকে পাথর উত্তোলনের জন্য ২০২১ সালের সেপ্টেম্বর মাসে ঠিকাদারী প্রতিষ্ঠান জার্মানিয়া ট্রাস্ট কনসোডিয়াম জিটিসি”র সাথে আগামী ছয় বছরের পুনঃ চুক্তি করেন মধ্যপাড়া গ্রানাইড মাইনিং কোম্পানী লিঃ (মধ্যপাড়া পাথর খনি) কর্তৃপক্ষ।

সেই চুক্তি অনুযায়ী প্রতিদিন গড়ে সাড়ে পাঁচ হাজার মে:,টন পাথর উত্তোলন করেন ঠিকাদারী প্রতিষ্ঠান জিটিসি। কিন্তু পাথর উত্তোলন কাজে ব্যাবহৃত বিস্ফরক দ্রব্য শেষ হয়ে যাওয়ার কারনে,শনিবার সকাল থেকে খনির পাথর উত্তোলন কাজ বন্ধ হয়ে যায়।

মধ্যপাড়া গ্রানাইড মাইনিং কোম্পানী লিঃ এর মহা-ব্যাবস্থাপক (মাইনিং) আবু তালহা ফরাজি বলেন,কভিড-১৯ পরিস্থিতি ও সম্প্রতিক ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারনে সময় মতো বিস্ফরক দ্রব্য (অ্যমোনিয়াম নাইট্রেট) সরবরাহ করা সম্ভাব হয়নি। তবে বিস্ফোরক দ্রব্য আমদানীর কাজ চলমান,পথিমধ্যে রয়েছে, আশা করা হচ্ছে আগামী দুই সপ্তাহের মধ্যে খনিতে বিস্ফোরক দ্রব্য সরবরাহ করা সম্ভব হবে ।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au