সারাদেশ

আমাদের পেট্রোল দিয়ে পুড়িয়ে মারবেন মেম্বার

  • 1:39 pm - March 10, 2022

সোহেল চৌধুরী রানা, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: মামলা করার পরে পরিবারের সবাইকে নিয়ে চরম নিরাপত্তাহীনতায় রয়েছি। আমরা বাঁচতে চাই। আবারো বাড়িঘর ভেগে ফেলবে, আমাদের পেট্রোল দিয়ে পুড়িয়ে মারবেন, মাঠের ফসল কেটে নিয়ে যাবে, কীটনাশক দিয়ে নষ্ট করবে বলে হুমিকী দিচ্ছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য বুলবুল আহম্মদ।

বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে নওগাঁ জেলার সাপাহার প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন উপজেলার গোয়ালা ইউনিয়নের কৃষ্ণসদা গ্রামের মো. হারুন অর রশিদের ছেলে মো. নুরুল ইসলাম বাবুল। এসময় তার সাথে ছিলেন তার মেজো ভাই আশরাফুল ইসলাম ও চাচাতো ভাই মো. সারওয়ার হোসেন।

মো. নুরুল ইসলাম বাবুল বলেন, আমার দাদার নামে রেকর্ডভুক্ত জমির বিরুদ্ধে করা মামলায় হেরে গিয়ে জোর করে জমি দখলে অপচেষ্টা করছেন বুলবুল আহম্মদ ও তার সন্ত্রাসীবাহিনী।

আশরাফুল ইসলাম বলেন, মাদ্রাসার কাজে আমাদের জমি ব্যবহারের অজুহাতে জোর পূর্বক জমি ভরাট করতে যায় মেম্বার। তাতে আমারা নিষেধ করি। এতে ক্ষিপ্ত হয়ে তিনি মোটরসাইকেল যোগে আমাদের বাড়ি সামনে এসে তিনি বলে আমি কোনো কাগজ মানি না। তোরা জমিতে কোন বাধা দিবি না। এছাড়া আরো অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং তার সন্ত্রাসীবাহিনীকে তার মোবাইলে ডেকে বাড়ি ঘর লুটপাট করেন। একটি মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে গেছে। ঘরের দরজা ভেঙেও আমাদের বাড়ির সবাইকে বেদম মারে। এরপর ৯৯৯ কল দিলে সাপাহার থানার পুলিশ গিয়ে আমাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

পরে লিখিতভাবে থানায় এজাহার দিলে তারা আদালত থেকে জামিন নিয়ে এসে আমাদের বাড়িতে পুড়িয়ে মারার হুমকী দিচ্ছেন, মাঠে ফসল নষ্ট করার কথাও বলছে। আমরা চরম নিরাপত্তাহীনতায় রয়েছি। আমরা বাঁচতে চাই। একটু সহযোগিতা করুন বলে অনুরোধ করেন মো. সারওয়ার হোসেন।

এই জমিকে গ্রামবাসী মাদ্রাসার মাঠ করতে চাই বলে দাবি করেন অভিযুক্ত বুলবুল আহম্মদ।

স্থানীয় চেয়ারম্যান মো. কামরুজ্জামান বলেন, সদস্য বুলবুল আহম্মদের জমিটিতে কোন মালিকানা নেই। শুনেছি জমিটি না-কি পত্তন নিয়েছেন মো. নুরুল ইসলাম বাবুলেরা।

এই মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক মুহাম্মদ তরিকুল ইসলাম বলেন, বিষয়টি তদন্তাধীন রয়েছে। উক্ত মামলায় ১৭ জন আসামীর মধ্যে ১৫ জনকে জামিন দিয়েছে বিজ্ঞ আদালত। অন্য আসামীদের ধরতে তৎপরতা অব্যহত রয়েছে।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au