সারাদেশ

সিংড়ার তরুন উদ্যোক্তা সবুজ একজন সফল কৃষক

  • 4:13 pm - March 08, 2022

রাজু আহমেদ, নাটোরঃ নাটোরের সিংড়ার ভাগনাগরকান্দি গ্রামের কৃষক পরিবারের সন্তান সবুজ আলী। উচ্চ শিক্ষিত হয়েও কৃষি ও মাটির প্রতি টান তাঁকে একজন সফল কৃষক হিসেবে প্রতিষ্ঠার স্বপ্ন তাঁকে বারবার নাড়া দিতো। এই স্বপ্নে বিভোর হয়ে তিনি গড়ে তুলেছেন ময়নামতি এগ্রোঃ লিঃ। ৬০ একর জমিতে গড়েছেন নানা প্রজাতির সবজি। এলাকায় অনেকে বেকারত্ব দুর করার পাশাপাশি উন্নতের জাতের ধান, টমেটো, পিয়াজ, মরিচ চাষে সফল কৃষক এবং সফল উদ্দোক্তা। সরেজমিনে গিয়ে দেখা যায়, পেঁয়াজ চাষে এখন ব্যস্ত সময় পার করছেন।

ইন্ডিয়ান সুখসাগর জাতের পেঁয়াজ চাষ করা হচ্ছে। এ জাতের পেঁয়াজ দেশী জাতের তুলনায় চারগুন বেশী ফলন হয় যা ৩৩ শতকের বিঘাতে প্রায় ২০০মন। এ পেঁয়াজ বাংলাদেশের মেহেরপুর জেলায় ব্যাপক চাষাবাদ হয় এবং সেখান থেকে বীজ সংগ্রহ করে সিংড়ায় প্রথম চাষ করা হচ্ছে। এবার জ্বালানি তেল ও সারের দাম বৃদ্ধি পাওয়ায় বেড়ে গেছে উৎপাদন খরচ। তারপরও পেঁয়াজ আবাদ চলছে উৎসবমুখর পরিবেশে। কৃষি শ্রমিকরা সকাল ৮ টার আগেই মাঠে হাজির হচ্ছেন।

সাত সকালেই শ্রমিকদের পদচারণায় মুখর ভাগনাগরকান্দী গ্রামের সড়ক কিংবা মেঠোপথ। সার্বিক তত্বাধায়ক সবুজের আরেক ভাই শামীম হোসেন তিনি বলেন, গ্রামে পেঁয়াজ, টোমেটো, ধান ইত্যাদি ফসল চাষ করার ফলে প্রতিদিন প্রজেক্টে ৪০থেকে ৫০জন নারী এবং পুরুষ শ্রমিকরা নিরলশ পরিশ্রম করে যাচ্ছেন। ময়নামতি এগ্রো লিঃএর ব্যবস্থাপনা পরিচালক মো: সবুজ আলী বলেন, পাঁচ বছর মেয়াদি একটি প্রেজেক্টে ২০২১-২২ অর্থবছরে ২য় বছরের মত উৎপাদন হচ্ছে, ধান, পেঁয়াজ, ভুট্টা,পেঁয়াজের বীজ, টোমেটো,মিস্টি কুমড়া,স্কোয়াস, ক্যাপসিকাম মরিচসহ ইত্যাদি জাতীয় ফসল উৎপাদন করছি।

যাহা ভবিষ্যতে কৃষি নির্ভর শিল্প এই সিংড়ার বুকেই তৈরী হবে ইনশা আল্লাহ। বর্তমান বাজারে টোমেটো এবং পেঁয়াজের চাহিদা বৃদ্ধি পাওয়ায় মুল্য বৃদ্ধি পেয়েছে। তাই বিভিন্ন বাজারের পাইকাররা জমি থেকেই পাইকারি মুল্যে পন্য ক্রয় করে নিয়ে যাচ্ছে ফলে আমাদের পরিবহন খরচ কমে গেছে। তিনি আরো বলেন যে, পণ্য উৎপাদনের তুলনায়, পণ্যের চাহিদা বাড়ায়, নিজ উপজেলার চাহিদার যোগান দিয়ে জেলার বাহিরে পাঠানো সম্ভব হচ্ছে। গত বছরের তুলনায় উৎপাদন ও বিক্রয় মূল্য বৃদ্ধি পাওয়ায় কয়েক লক্ষাধিক টাকা লাভ হবে বলে জানান তিনি ।

তিনি আরও জানান একক উদ্যোগে এ সকল নিরাপদ ফসল উৎপাদন করছি, যদি পাশাপাশি কেউ উদ্যোগ নিয়ে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ এবং বৈদেশিক বাজারে সরবরাহ করে তাহলে হয়তো বৈদেশিক ভাবে অধিক লাভবান হওয়া যাবে সেদিন হয়তো বেশী দুরে নয় যেদিন বিদেশের বাজারে আমাদের সিংড়ার তৈরী ফসলসহ যেকোন পণ্য দাপিয়ে বেড়াবে। উপ- সহকারী কৃষি কর্মকর্তা রায়হান উদ্দিন জানান, সিংড়া উপজেলা কৃষি অফিস তাদেরকে সব সময় সার্বিক সহযোগীতা করে আসছে এবং মাঠ পরিদর্শন করে ফসলের অবস্থান দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হচ্ছে।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au