প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…
ইহসানুল কবীর আনিন, গবি প্রতিনিধিঃ “টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য” প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (৮ মার্চ) সকালে গণ বিশ্ববিদ্যালয়, গণস্বাস্থ্য কেন্দ্র, গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ এবং গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালস এর যৌথ উদ্যোগে এই আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানের শুরুতে গণ বিশ্ববিদ্যালয় থেকে একটা র্যালি বের করা হয়, অপর আরেকটি র্যালি গণস্বাস্থ্য কেন্দ্রের মেইন গেট থেকে বের হয়। পরে দুইটা র্যালি গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ ভাবনের সামনে সমবেত হয়। সেখানে একটি মানব বন্ধন অনুষ্ঠিত হয়। পরে, পিএইচএ মিলনায়তনে আলোচনা সভা ও বীর মুক্তিযুদ্ধোদের সম্মাননা প্রদান করা হয়।
গণস্বাস্থ্য কেন্দ্র ট্রাস্টের সভাপতি অধ্যাপক আলতাফুন্নেসা মায়ার সভাপত্বিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য (চলতি দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবুল হোসেন, এছাড়াও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস. তাসাদ্দেক আহমেদ, প্রশাসনকি কর্মকর্তা, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক-শিক্ষার্থী প্রমুখ বক্তব্য প্রদান করেন। এ সময় বক্তারা বলেন, নারী সমাজের প্রতিটি স্থরে পুরুষের সঙ্গে তাল মিলিয়ে চলার ক্ষমতা রাখে। যখনই কোন নারী সেই সুযোগ পেয়েছে তা প্রমাণ করে দিয়েছে। অথচ, নারীরা এখনো পুরুষের সমান অধিকার পায়না। আজকের নারীদেরকেই তাদরে অধিকার প্রতিষ্ঠার লড়াই এগিয়ে নিতে হবে।
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au