লাতিফুল আজম, নীলফামারী প্রতিনিধি: বিদ্যুৎস্পষ্ট হয়ে ইউনুছ আলী (৪৮) নাম এক আওয়ামীলীগ নেতার মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে নীলফামারীর কিশোরগঞ্জ উপজলার বড়ভিটা ইউনিয়নের মেলাবর মৌলভীপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইউনুছ ওই গ্রামের মৃত্যু মন্সুর আলীর ছেলে ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ছিলেন।
নিহতের চাচাতো ভাই আবুল হাসান জানান, পাশের বাড়ির মৃত ওয়াহেদ আলীর স্ত্রী ও কন্যারা অবৈধভাবে মটারে বিদ্যুৎ সংযোগ দেয়। লেবু বাগানের মাঝ দিয়ে গোপন তার টেনে বোরা ধান ও ভুট্টা ক্ষেতে সেচ কার্যক্রম চালায়। এসময় ইউনুছ আলী তার লেবু বাগানে স্যালো মেশিন দিয়ে সেচ দিতে গেলে ঝুলন্ত তার গলায় প্যাচ লেগে বিদ্যুৎস্পষ্ট হয়ে পড়ে যায়।
বিষয়টি বুঝতে পেরে ওয়াহেদ আলীর স্ত্রী কন্যারা সংযাগ বিচ্ছিন্ন করে সেচ মটার ও বিদ্যুতের তার গুটিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে আবুল হাসনের ছেলে রাজু মিয়া লেবু বাগানে গেলে ইউনুছ আলীক অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখতে পায়। সেখান থেকে তাকে মাইক্রোবাসযোগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
এব্যাপারে বড়ভিটা ইউপি চেয়ারম্যান ফজলার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। কিশোরগঞ্জ থানার ওসি এসএম শরীফ জানান, বিষয়টি খতিয়ে দেখার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানা হয়েছে।