প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…
মানিকগঞ্জ: মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিসিবি পরিচালক এ.এম নাঈমুর রহমান দূর্জয় এমপির বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মিথ্যা নিউজ ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সমাবেশ করেছে দৌলতপুর উপজেলা ছাত্রলীগ।
গত ২২ জুন,২০২০ রোজ সোমবার দৈনিক কালের কন্ঠ পত্রিকার প্রথম পাতায় ‘তিন এমপির অপকর্মে বিব্রত সরকার’ ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনি পত্রিকায় ‘করোনাকালেও বিতর্কে তিন এমপি’ শীর্ষক দুটি সংবাদে ষড়যন্ত্র মূলকভাবে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ.এম নাঈমুর রহমান দুর্জয় এমপিকে জড়িয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হয়েছে।
এরকম বিভ্রান্তিকর ও ষড়যন্ত্র-মূলক নিউজ ও অপপ্রচারের বিরুদ্ধে আজ ২৪ জুন,২০২০ (বুধবার) মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় দৌলতপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি ইঞ্জি. নাসির উদ্দিন ও সাধারণ সম্পাদক এস.এম আতোয়ার রহমানের নেতৃত্বে মানববন্ধন,প্রতিবাদ সমাবেশ এবং কালের কন্ঠ ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকা বর্জন ঘোষণা করেছে দৌলতপুর উপজেলা ছাত্রলীগ।
এবিষয়ে দৌলতপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি ইঞ্জি. নাসির উদ্দিন বলেন,মানিকগঞ্জ-১ আসনের জনমানুষের নেতা এ.এম নাঈমুর রহমান দূর্জয় এমপির বিরুদ্ধে একটি কুচক্রী মহল মিথ্যা,বানোয়াট ও ষড়যন্ত্র মূলক নিউজ ও অপপ্রচার করছে। আমরা এর বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এবিষয়ে দৌলতপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস.এম আতোয়ার রহমান বলেন,মানিকগঞ্জ-১ আসনের জনমানুষের নেতা এ.এম নাঈমুর রহমান দূর্জয় এমপির বিরুদ্ধে একটি কুচক্রী মহল মিথ্যা,বানোয়াট ও ষড়যন্ত্র মূলক নিউজ ও অপপ্রচার করছে। আমরা এর বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
নতুন সময়/টিআই
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au