সারাদেশ

গাড়ি ঢুকতে না দেওয়ায় কুলাউড়ায় অসুস্থ নারীকে কাঁধে করে স্বাস্থ্য কমপ্লেক্সে

  • 5:11 pm - March 04, 2022

সেলিম আহমেদ, বিশেষ প্রতিনিধিঃ হঠাৎ করে বুকে ব্যথা ওঠে খাসিয়াপুঞ্জির রানী মারলিয়া (৬০) নামের এক নারীর । স্বজনেরা তাঁকে উপজেলা সদরের সরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য একটি ব্যক্তিগত গাড়ির চালককে খবর দেন । কিন্তু পুঞ্জির পাশের চা-বাগানের ফটকে পৌঁছালে সেখানকার পাহারাদার গাড়িটি আটকে দেন । এরপর স্বজনেরা প্রতিবেশীদের সহযোগিতায় পুঞ্জি থেকে অসুস্থ ওই নারীকে কাঁধে করে ফটকের কাছে নিয়ে গিয়ে গাড়িতে তোলেন ।

শুক্রবার দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সদর ইউনিয়নে অবস্থিত ঝিমাই খাসিয়াপুঞ্জিতে এ ঘটনা ঘটে । ঝিমাইপুঞ্জিতে ৭২টি খাসিয়া পরিবারের বসবাস। পান চাষ করে তাদের জীবিকা চলে । পুঞ্জির লোকজন বলেন, কুলাউড়ার গাজীপুর-সাগরনাল পাকা সড়ক থেকে ঝিমাইপুঞ্জি ও ঝিমাই চা-বাগানে যাতায়াতের রাস্তা একটিই । রাস্তাটি কাঁচা ও উঁচু-নিচু টিলা বেয়ে গেছে । ওই রাস্তার ব্যবহার নিয়ে চা-বাগান কর্তৃপক্ষের সঙ্গে পুঞ্জির লোকজনের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে । চা-বাগানের লোকজন গাড়ি নিয়ে ফটক দিয়ে ঢুকতে পারেন। কিন্তু পুঞ্জির লোকজন গাড়ি নিয়ে ঢুকতে চাইলে ফটকেই আটকে দেওয়া হয়। এক কিলোমিটার রাস্তা তাঁদের যেতে হয় হেঁটে ।

পুঞ্জির লোকজন আরও বলেন, শুক্রবার বেলা দুইটার দিকে পুঞ্জির বাসিন্দা রানী মারলিয়া অসুস্থ হয়ে পড়েন। ফটক দিয়ে গাড়ি ঢুকতে না দেওয়ায় স্বজনেরা প্রথমে একটি ছোট খাটের ওপর তাঁকে শুইয়ে দড়ি দিয়ে এটি শক্ত করে বাঁধেন। এরপর বাঁশের সহায়তায় খাটটি কাঁধে বহন করে চা-বাগানের ফটক পর্যন্ত নিয়ে যান। রানী মারলিয়া কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ।

পুঞ্জিপ্রধান রানা সুরং সন্ধ্যায় মুঠোফোনে ক্ষোভ প্রকাশ করে বলেন, ঝিমাই বাগানের কর্মকর্তারা তাঁদের সঙ্গে অমানবিক আচরণ করে যাচ্ছেন। বর্ষায় কাঁচা রাস্তা কর্দমাক্ত হয়ে পড়ে। তখন চলাচলে আরও দুর্ভোগ পোহাতে হয়। রানা আরও বলেন, দুর্ভোগ লাঘবে তাঁরা উচ্চ আদালতের শরণাপন্ন হয়েছিলেন। এর পরিপ্রেক্ষিতে আদালত সম্প্রতি বিষয়টি সমাধানের জন্য মৌলভীবাজারের জেলা প্রশাসককে নির্দেশ দেন । অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও ঝিমাই বাগানের ব্যবস্থাপক মনির হোসেনের মুঠোফোন বন্ধ পাওয়া গেছে ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম ফরহাদ চৌধুরী সন্ধ্যায় মুঠোফোনে বলেন, তিনি সরকারি কাজে জেলা সদরে রয়েছেন। এ বিষয়ে তাঁকে কেউ কিছু জানাননি। খোঁজ নিয়ে দেখবেন। বিষয়টি সমাধানের জন্য দ্রুত বাগান কর্তৃপক্ষ ও পুঞ্জির লোকজনকে নিয়ে বসবেন বলেও জানিয়েছেন ইউএনও ।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au