প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…
বাঘারপাড়া প্রতিনিধি: যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারার বলেছেন, মাদক ও সন্ত্রাসী কর্মকান্ডের সাথে সম্পৃক্ত কাউকে ছাড় দেয়া হবে না। অভিযোগ প্রমাণিত হলেই কঠোর শাস্তির আওতায় আনা হবে। একইসাথে পুলিশের কোনো সদস্য দুর্নীতির সাথে জড়িত হলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনগনের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সবসময় প্রস্তুত রয়েছে তিনি মন্তব্য করেন।
বুধবার সকালে যশোরের বাঘারপাড়া থানা পুলিশের আয়োজনে ’ওপেন হাউজ ডে’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বাঘারপাড়াসহ সমগ্র জেলায় মাদকের গডফাদারদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। কমিউনিটি পুলিশ ও বিট পুলিশিং এর মাধ্যমে জনগণ সহজেই সেবা পাচ্ছে। পুলিশ জনগণের বন্ধু হয়ে সর্বদা কাজ করবে।
এসব অবদান বঙ্গবন্ধু কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার। সাধারণ জনগণ যাতে কোনো পুলিশ সদস্য দ্বারা হয়রানির শিকার না হয় সেদিকে লক্ষ্য রেখে পুলিশ সদস্যদের কাজ করার আহ্বান জানান তিনি।
থানা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফিরোজ উদ্দীন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) মুকিত সরকার, উপজেলা পরিষদের চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভিন সাথী, উপজেলা নির্বাহী অফিসার আ ন ম আবুজর গিফারী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা হাসান আলী, পৌর মেয়র কামরুজ্জামান বাচ্চু প্রমুখ। অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, মসজিদের ইমামসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন এস আই রাজ কিশোর পাল।
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au