সারাদেশ

গৌরীপুরে বঙ্গবন্ধু সৈনিক লীগের উপজেলা কমিটি গঠন

  • 12:12 pm - June 24, 2020
গৌরীপুরে বঙ্গবন্ধু সৈনিক লীগের উপজেলা কমিটি গঠন

ময়মনসিংহ, আরিফ রববানী: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে স্বপ্ন বাস্তবায়নে দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে রাজপথে থাকা আওয়ামী লীগের অন্যতম সংগঠন বঙ্গবন্ধু সৈনিক লীগ ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলা শাখার কমিটি গঠিত হয়েছে।

উপজেলার বাছাইকৃত সাহসী মুজিব সৈনিক মোঃ রফিকুল ইসলামকে সভাপতি, মোঃ আবুল বাশার রিপনকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট গৌরীপুর উপজেলা শাখা কমিটির অনুমোদন দেন
জেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি বঙ্গবন্ধুর আদর্শে গড়া রাজপথের সাহসী সৈনিক শিবলী সাদিক খান।

২৪ জুন বুধবার বেলা ১১টা ৩০ ঘটিকায় এ কমিটি প্রদানকালে সকল প্রকার রাজনৈতিক সংকীর্ণতা থেকে বের হয়ে সকলের সাথে সমন্বয় সাধন করে জনস্বার্থে রাজনৈতিক কর্মকান্ড পরিচালনা করার আহবান জানান জেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি শিবলী সাদিক খান।

করোনা ভাইরাস সংক্রামণ চলাকালীন স্বাস্থ্যবিধি মেনে রাজনৈতিক, সামাজিক দায়বদ্ধতা থেকে জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শ, লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় ভূমিকা রাখার লক্ষ্যে কেন্দ্রীয় বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি এবং প্রথম জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক জননেত্রী শিরীন আহমেদ এম.পি’র নেতৃত্বের প্রতি আস্থা রেখে ময়মনসিংহ জেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি শিবলী সাদিক খান, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম খান সোহেল গৌরীপুর উপজেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের কমিটির অনুমোদন প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন মহানগর বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি শাহ রেজাউল করিম রেজা, শ্রম ও জনশক্তি সম্পাদক আশিকুর রহমান বাচ্চু, দপ্তর সম্পাদক রাকিবুল হাসান আহাদ, সদস্য আজাদুর রহমান মুক্তিসহ গৌরীপুর উপজেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের মোঃ শামীম খান, হাবিবুর রহমান, আজিজুল হক, আবুল বাশার, আইনুল হক, আবুল কাশেম, আবুল হাসিম, মেজবাহ উদ্দিন আহাম্মেদ, নূরুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ।

 

নতুন সময়/টিআই

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au