ওপার বাংলা

প্রবাস জীবনে শত ব্যাস্ততার মাঝেও বই কে সঙ্গী করে নিয়েছেন জাহাঙ্গীর আলম

  • 5:22 pm - February 23, 2022

জাকির হোসেন সুমন , ব্যাুরো চীফ ইউরোপ : শত ব্যাস্ততার মাঝেও বইকে সঙ্গী করে নিয়েছেন ইতালির ভেনিসে বসবাসরত রেস্তোরাঁ ব্যাবসায়ী জাহাঙ্গীর আলম । জাহাঙ্গীর আলমের জন্ম ঢাকার সায়েদাবাদে। ১৯৯১ সালে ইউরোপের দেশ ইতালিতে পারি জমান । শুরু করেন রেস্তোরাঁ ব্যাবসা। শত ব্যাস্ততার মাঝেও অবসর সময় টা ব্ন্ধুদের সাথে আড্ডা না দিয়ে জ্ঞান অর্জনের জন্য বই পড়ে থাকেন।

সকাল হতে মধ্যরাত পর্যন্ত নিজ রেস্তোরাঁয় কাজ শেষে কয়েক ঘন্টা বই পড়ে তার পর ঘুমাতে যান। মাঝরাতে সবাই জখন ঘুমিয়ে থাকে তখন তিনি গভীর মনোযোগ দিয়ে বই পড়েন। বই পড়ার আগে তেমন অভ্যােস ছিলোনা তার । ১৯৮৯ সালে ফেব্রুয়ারী মাসে বাসা থেকে ঘুরতে বের হয়ে বই মেলায় যান। সেখানে থেকে বেশ কয়েক টা বই কিনে বাসায় ফিরেন। সেই থেকেই তার বই কেনা ও পড়ার শুরু।

ইতালি আসার পর নতুন বই কেনার নেশায় প্রতি বছর ২১ শের বই মেলায় ছুটে যান জাহাঙ্গীর আলম । নামি দামি ও নতুন লেখকদের উপন্যাস ও ইতিহাস ঐতিহ্যর বই কিনে লাগেজ ভরে বই নিয়ে আসেন ইতালিতে। এতো বই রয়েছে তার ঘরে , যে কেউ দেখলেই একটা রুম কে মনে হবে পাঠাগার ।

তার কথায় বই হচ্ছে ভালো ভালো বন্ধু , যে অবসরে সঙ্গ দেয়। মনের খোরাক জোগায় । বই তিনি একা পড়ছেন এমন টি নয়, তার মতো প্রবাসে অনেকেই আছেন, তার কাছ থেকে বই নিয়ে বই পড়ে সময়টাকে জ্ঞান অর্জনে কাজে লাগাচ্ছেন । তিনি সকলের প্রতি আহবান জানান , দেশে বা প্রবাসে যখনি সময় পাবেন নিজে বই পড়বেন , ও ভাষার মাসে বই মেলায় ছোট বড় সকলে নিয়ে যাবেন ও নতুন নতুন বই কিনবেন। তাহলেই নতুন প্রজন্ম বই পড়ার প্রতি উৎসাহিত হবে এবং জ্ঞানের পরিধি বৃদ্ধি পেয়ে মেধার বিকাশ ঘটাবে।

এই শাখার আরও খবর

ফারাক্কার ১০৯ গেট খুলল ভারত, বন্যাঝুঁকিতে বাংলাদেশের যেসব জেলা

ঢাকা: ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার (২৬ আগস্ট) গেট খুলে দেয়া হয়। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে…

পেঁয়াজ উৎপাদনে আরও ১৫ কোটি টাকার প্রণোদনা

ঢাকা: গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ ও উৎপাদন বাড়াতে ২০২৩-২৪ অর্থবছরে তৃতীয় ধাপে আরও ১৫ কোটি টাকার প্রণোদনা দেবে সরকার। সোমবার (২ অক্টোবর) কৃষি মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ…

হায়দ্রাবাদে ‘ইয়াসোদা’ হাসপাতালে ভুল চিকিৎসায় বাংলাাদেশী গৃহবধূর মৃত্যু তদন্তের দাবি

ঢাকা: ভারতের হায়দারাবাদ ‘ইয়াসোদা’ হাসপাতালে ভুল চিকিৎসা বাংলাদেশী গৃহবধূ ফারহানা আক্তার ওরফে ডিনার মৃত্যুর সুষ্ঠু তদন্ত পূর্বক দায়ীদের বিচারের দাবি করেছেন তার স্বামী ও সন্তানেরা।…

সোনালী রঙের ছোট চুলে বুবলীকে যেন চেনাই দায়

ঢাকা: ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। বর্তমানে ব্যস্ত আছেন নতুন সিনেমার শুটিংয়ে। এ নায়িকা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। প্রায় সময়ই ভক্তদের সঙ্গে নতুন ছবি…

আমন্ত্রণ পেলে ভারত সফরে যেতে আগ্রহী বিএনপি

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভারতমূখী হচ্ছে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো। এরই মধ্যে দেশটিতে ঘুরে এসেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। বিজেপিসহ…

আ. লীগের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যেতে চাই: বিজেপি সভাপতি

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে দুই দেশের সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে। এমন মন্তব্য করেছেন ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি)…

বিকেলের পর দুর্বল হতে শুরু করবে ঘূর্ণিঝড় ‘মোখা’

নিজস্ব প্রতিবেদক ঘূর্ণিঝড় ‘মোখা’ রোববার (১৪ মে) বিকেল ৪টার পর থেকে দুর্বল হতে শুরু করবে। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, ঘূর্ণিঝড় মোখার পিক…

ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায়: উপকূলীয় এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে

ঢাকা: হাজার কিলোমিটার দূরে অবস্থান করলেও ঘূর্ণিঝড় মোখা আতঙ্কে এখন দেশের উপকূলীয় এলাকা। এটি মোকাবেলায় উপকূলীয় এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সারাদেশে মানুষের নিরাপত্তার নিশ্চিত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au