প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…
মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য প্রধান মন্ত্রী কতৃক বরাদ্ধকৃত, স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনায় থেকে দেয়া নতুন এ্যাম্বুলেন্সের উদ্বোধন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার বেলা ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এ্যাম্বুলেন্স উদ্ভোধন করে চাবী হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সাংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্বাস্থ্য কমপ্লেক্সর ব্যাবস্থাপনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো.মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন,দিনাজপুর জেলা সিভিল সার্জন ডা. মো. এএইচ এম বোরহানুল ইসলাম সিদ্দিক,সহকারী সার্জন ডা. মোছা: সাফিকুন্নাহার,সহকারী সার্জন ডা. মোছা: চামেলী খাতুন,উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী,মহিলা ভাইস চেয়ারম্যান নিরু সামছুন্নাহার,স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত পপ কর্মকর্তা ডা. মো: সাজেদুল ইসলাম,আবাসিক মেডিকেল আফিসার (ভারপ্রাপ্ত) ডা. মো. নূর-ই আলম খুশরোজ আহম্মেদ,ডা.মো. মারুফুল হাসান,সিএইসসিপি সঞ্জয় কুমার প্রমুখ।
পরে বীর মুক্তিযোদ্ধা মো.মোস্তাফিজুর রহমান ফিজার এমপি,উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা সমাজসেবা কার্যালয় আয়োজিত অনুষ্ঠানে আসহায় ও দুস্থ্য রোগীদের মাঝে অনুদানের চেক বিতরণ সহ করোনা প্রতিরোধে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেন।
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au