সারাদেশ

নিবন্ধন ছাড়াই আগামী ২৬ ফেব্রয়ারী করোনার প্রথম ডোজ টিকা

  • 11:46 am - February 18, 2022

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: আগামী ২৬ ফেব্রয়ারী কোনো রকম নিবন্ধন ছাড়াই সারাদেশের ন্যায় দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার পৌর এলাকা সহ প্রতিটি ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে করোনার প্রথম ডোজ টিকা গণহারে প্রদান করা হবে। ঐ দিন জন্মনিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র নেই,এমন ব্যক্তিরাও করোনার প্রথম ডোজের টিকা নিতে পারবেন। তাঁরা সরাসরি নিজ নিজ কেন্দ্রে গিয়ে কোনো ধরনের নিবন্ধন বা কাগজপত্র ছাড়াই টিকা নিবেন।

আগামী ২৬ ফেব্রয়ারীর পর করোনার টিকার প্রথম ডোজ দেওয়া বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর। বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কতৃপক্ষ।

ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কতৃপক্ষ জানান,জন্মনিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র কিছুই লাগবে না এ টিকা দিতে। শুধুমাত্র মুঠোফোন নম্বরের মাধ্যমে তাঁদের তথ্য নথিভুক্ত করে টিকা দেওয়া হবে। এমন ব্যক্তিদের একটি কার্ড দেওয়া হবে। এই কার্ডই টিকার প্রমাণ হিসেবে ব্যবহার করা যাবে। কতৃপক্ষ আরো জানান,প্রতিটি ইউনিয়নে ৩টি কেন্দ্র স্থাপন করা হবে।

পৌরসভার প্রতিটি ওয়ার্ডে ৩টি করে দল থাকবে। সেদিন নির্ধারিত কেন্দ্রের বাইরেও উপজেলায় ৫টি করে ভ্রাম্যমাণ দল থাকবে। ইউনিয়ন, পৌরসভা ও উপজেলার দলগুলো ৩০০ জন করে ব্যক্তিকে টিকা দেবেন।

দিনাজপুর ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা গেছে,এপর্যন্ত ফুলবাড়ী উপজেলার সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভায় সর্বমোট নমুনা সংগ্রহ করা হয়েছে ৪ হাজার ৭৪৬জন,মোট শনাক্ত ৭৭৬জন,৭৩৬জন, করোনায় মোট মৃত্যু ১৪জন। বর্তমানে সক্রিয় রোগী রয়েছেন ২২জন। গত ২৪ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১০ জনের।

এপর্যন্ত করোনা টিকার সর্বমোট নিবন্ধন হয়েছে এক লক্ষ ২৮ হাজার, প্রথম ডোজ গ্রহন করেছেন এক লক্ষ ১৮ হাজার ৪২৮জন,দ্বিতীয় ডোজ গ্রহন করেছেন ৮৫ হাজার ২৮০জন। ১ম ও ২য় ডোজ সহ সর্বমোট টিকা গ্রহন করেছেন দুই লক্ষ ৩হাজার ৭০৮জন। বুষ্টার ডোজ গ্রহন করেছেন ছয় হাজার একশত তিনজন। শিক্ষার্থীরা সর্বমোট প্রথম ডোজ গ্রহন করেছেন ১৮ হাজার ৫শত জন।

এর মধ্যে ছাত্রী ৯হাজার এবং ছাত্র ৯হাজার ৫শত জন। ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডা. নূর-ই-আলম খুশরোজ আহম্মেদ বলেন, আগামী ২৬ ফেব্রয়ারী নিবন্ধন ছাড়াই সারা দেশের ন্যায় ফুলবাড়ী উপজেলার পৌর এলাকা সহ সাতটি ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে গণহারে করোনা টিকার প্রথম ডোজ প্রদান করা হবে।

যারা এখোনো পর্যন্ত প্রথম ডোজ গ্রহন করেননি, তারা নিজ নিজ পৌর এলাকা ও ইউনিয়নে নির্ধরিত টিকাকেন্দ্র থেকে প্রথম ডোজ গ্রহন সম্পন্ন করবেন । টিকা পেতে কোনো রকম নিবন্ধন লাগবে না। পর্যাপ্ত টিকার মজুত রয়েছে বলেও তিনি জানান।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au