সারাদেশ

শরীয়তপুরে ব্যাপক হারে চলছে কৃষি জমি ধ্বংসের মহোৎসব

  • 2:04 pm - February 16, 2022

মহসিন রেজা, শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুর জেলা বেশিরভাগ উপজেলায়ই কৃষি নির্ভর আর ছোট্র এ জেলায় গত দশ বছরে জেলার আয়তনের তুলনায় ব্যাপক হারে কৃষি জমি নষ্ট করা হয়েছে। ড্রেজারের মাধ্যমে বালু দিয়ে ভরাট করে ও শত শত মাছ চাষের ঘের তেরী করে দুই ফসলি তিন ফসলি কৃসি জমি নষ্ট করার মহোৎসবে মেতেছেন এক শ্রেনীর প্রভাবশালীরা। যদিও সংশ্লিষ্টদের প্রতি সরকারের নির্দেশনা রয়েছে যেকোনো উপায়ে কৃষি জমি নষ্ট করা যাবেনা। জেলার সদর ও জাজিরা উপজেলায় ড্রেজিং এবং ভেদরগঞ্জ, ডামুড্যা, নড়িয়া, গোসাইরহাট উপজেলায় মাছ চাষের ঘের তৈরী করা হচ্ছে ব্যাপক হারে।

এই ড্রেজার ও মাছের ঘের ব্যবসায়ীরা এতোটাই ভয়ংকর যে তাদের স্বার্থের প্রয়োজনে মানুষকে মেরে ফেলতেও দ্বিধা করেনা। গত ৩ ফেব্রয়ারী ভেদরগঞ্জ উপজেলার দক্ষিণ তারা বুনিয়ার ইউনিয়নের মাল বাজার এলাকায় খাশ জমিতে অবৈধভাবে মাছ চাষের ঘের তৈরীর সংবাদ সংগ্রহ করতে গেলে দৈনিক হুংকার পত্রিকার যুগ্ম বার্তা সম্পাদক সাংবাদিক খোরশেদ আলম বাবুলসহ তার সহকর্মীদের উপর হামলা করে দক্ষিণ তারা বুনিয়ার চেয়ারম্যান শাহ জালাল মালের সন্ত্রাসী বাহিনী। এদিকে শরীয়তপুর জেলা শহর জুড়ে চলছে ড্রেজারের নৈরাজ্য, ড্রেজার দিয়ে এতিহ্যবাহী দিঘী, কৃষি জমি, খাল ভরাট করে ফেলছে ভূমি খেকোরা।

অভিযোগ রয়েছে এই অবৈধ ড্রেজার ব্যবহার করে শরীয়তপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পূর্ব ও দক্ষিণ পাশের ঐতিহ্যবাহী সরকারী পুকুর ভরাট করে প্লট আকারে বিক্রি করার। এসব ড্রেজারের পাইপ শহরের বিভিন্ন সড়কের উপর দিয়ে নিয়ে যাওয়ায় প্রায় প্রতিদিনই ঘটছে ছোট বড় দূর্ঘটনা। ভেদরগঞ্জ উপজেলার মহিষার এবং ছয় গাঁও ইউনিয়নের কৃষি জমি ধ্বংস করে চলছে মাছের ঘের তৈরীর মহোৎসব। স্থানীয় সূত্রে জানাযায়, এদুটি ইউনিয়নের লাকার্তা, ভেনোপা, ছয় গাঁও গ্রামে স্থানীয় প্রভাবশালীরা নামমাত্র মুল্যে দিয়ে দখল করে মাছ চাষের জন্য প্রায় কৃষি জমি কেটে পুকুর বানিয়ে ফেলছে বলে জানান কৃষকরা।

কৃষকদের অভিযোগ এতে স্থানীয় কৃষকরা পড়েছে বিপাকে, ধানসহ দুই ফসলি জমি কেটে এধরনের বিশাল বিশাল মাছের ঘের নির্মান করে কৃষি জমি নষ্ট করে, কৃষিপণ্য উৎপাদন ব্যহত করায়, বেকার হয়ে পড়েছে অসংখ্য কৃষক। এসব ঘের তৈরী করতে সংশ্লিষ্ট কৃষি বিভাগ কিংবা জেলা প্রশাসকের অনুমতি নেওয়ার প্রয়োজন থাকলেও বেশিরভাগ ঘেরেরই নেই অনুমতি। এছাড়া দু-একটি ঘের তৈরীর অনুমতি থাকলেও তারা শর্ত না মেনে মাটির উপরিভাগ কেটে অন্যত্র সরিয়ে ফেলায়, চার মাস ধান চাষ করার কথা থাকলেও তা করতে পারছেননা মাছ চাষীরা কোনো কৃষক মাছ চাষীদের জমি না দিলে সে জমিকে এমন ভাবে জলাবদ্ধতায় ফেলে রাখে যাতে সে কোনো ফসল করতে না পারে এবং জমিটি যাতে ঘের তৈরীতে দিতে বাধ্য হয় কৃষক।

এবিষয়ে ভেদরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা ফাতেমা ইসলাম বলেন, এধরণের কোনো মাছ চাষের ঘের তৈরীতে আমাদের অনুমতি কেউ নিতে আসেনা, আমরা ইচ্ছে করলেই ঘের তৈরী করা আটকাতে পারিনা, তারপরেও আমরা চেষ্টা করি যাতে কৃষকরা তাদের জমি মাছ চাষের ঘের তৈরীতে না দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আল নাফীস বলেন, ভেদরগঞ্জ উপজেলার মহিষার ছয়গাঁ ইউনিয়নে বেশিরভাগ জমিতে মাছ চাষের ঘের তৈরী করে ফেলেছে, আমরা চেষ্টা করছি এ উপজেলার এ’দুটি ইউনিয়নের বাইরে যেনো এধরনের মাছ চাষের ঘের তৈরী করতে না পারে।

এছাড়া আমাদের কাছে এধরণের অভিযোগ আসলে মাছ চাষের ঘের তৈরীর কাজ বন্ধ করাসহ জড়িমানা করি। তিনি আরো জানান, এসব ঘের তৈরীর জন্য বিভিন্ন রাজনেতিক নেতাদের হস্তক্ষেপের কারনে অনেকটা দ্বিধায় পড়তে হয়। শরীয়তপুর প্রতিনি

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au