সারাদেশ

শরীয়তপুরে মেম্বার প্রার্থীকে ভোট না দেওয়ায় হামলা নারীসহ আহত ২

  • 11:28 am - February 15, 2022

শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরে ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সেনেরচর ইউনিয়নে মেম্বার প্রার্থীকে ভোট না দেওয়ায় মারধরের অভিযোগ উঠেছে।

এঘটনা ঘটে ১৫ ফেব্রুয়ারী সকাল ৯টার দিকে জাজিরা উপজেলার সেনের চর ইউনিয়নের ৯নং ওয়ার্ড চরধুপুরিয়া গ্রামে।

স্থানীয় সূত্রে জানাযায়, সেনের চর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড চর ধুপুরিয়ায় বর্তমান মেম্বার দেলোয়ার সরদারকে ভোট না দিয়ে রফিক সরদারকে ভোট দেওয়ায় রোজিনা আক্তার ও তার স্বামীকে মারধর করে সোনার চেইন ও আংটি ছিনিয়ে নেয় হামলাকারীরা।

আহত রোজিনা আক্তার বলেন, দেলোয়ার মেম্বার মুজাফফর সরদার, স্বপন সরদার, শাহ আলম খাঁ আমাদের বাড়িতে এসে গালি গালাজ করতে থাকে, এসময় আমি তাদের জিজ্ঞেস করলে তারা বলে তোরা আমাকে ভোট না দিয়ে আমার বিশ লক্ষ টাকা ক্ষতি করেছিস এই বলে আমাকে লাথি, চর থাপ্পর দিয়ে আমার শাড়ি ধরে টানাটানি করে এবং আমার ব্লাউজ ছিড়ে ফেলে, আমার গলায় থাকা চেইন হাতে থাকা আংটি খুলে নিয়ে যায়,বলে জানান রোজিনা আক্তার।

মেম্বার দেলোয়ার সরদারের মারধরে আহত সিরাজ সরদার বলেন, আমি সকালে গ্রামের দোকানে চা খাওয়ার সময় একজন এসে বললো তোর বউরে মেম্বারে মারতাছে এ কথা শুনে আমি দৌড়ে বাড়ির দিকে যাওয়ার সময় মোস্তফা সরদারের বাড়ির সামনে গেলে খবির সরদার ছালাম সরদার, মুজাফফর সরদার, মেম্বার দেলোয়ার সরদারের হুকুমে আমাকে লাঠি দিয়ে বেধরক মারধর শুরু করে, আমি আহত হয়ে পড়ে থাকলে স্থানীয় লোকজন আমাকে এবং আমার স্ত্রীকে জাজিরা হাসপাতালে নিয়ে আসেন।

গুরুতর আহত দু’জনই জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এঘটনায় জাজিরা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।এ বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, এঘটনায় মামলা রুজু করা হয়েছে, আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলায়।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au