সারাদেশ

করোনায় ফাগুনেও ফুল ব্যবসায় ধ্বস

  • 5:38 pm - February 14, 2022

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: করোনা প্রাদুর্ভাব এবং স্কুল কলেজ বন্ধ থাকায় দিনাজপুরের ফুলবাড়ীতে ফুলের বাজারে ধ্বস নেমেছে।এতে ফুল ব্যবসায়ীদের মাথায় হাত পড়েছে। আজ ১লা ফাগুন বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে স্থানীয় ফুল ব্যবসায়ীরা যে পরিমান ফুল আমদানি করেছিলো তার অর্ধেকও বিক্রি করতে পারেনি, এতে করে তাদের ফুলবাড়ী উপজেলার ফুল ব্যবসায়ীদের মাথায় হাত পড়েছে।

এই দিবসকে কেন্দ্র করে প্রতিবছর এ উপজেলার ফুলের দোকান গুলোতে প্রায় ৬ থেকে ৮ লক্ষ টাকার ফুল বিক্র হয়। কিন্তু এবার স্কুল কলেজ বন্ধ থাকায় এবং করোনা বিধি নিষেধের কারনে ফুলের দোকান গুলোতে ক্রেতার সংখ্যা ছিল অনেক কম, ফলে ফুল বিক্রয় কম হয়েছে বলেন জানান এখানকার ফুল ব্যবসায়ীরা।

পৌর শহরের ফুল ব্যবসায়ী সোহাগ খান বলেন, করোনার প্রাদুর্ভাবের পূর্বে স্কুল কলেজ খোলা ছিলো মানুষের মধ্যে একটা স্বস্তি ছিলো, সেসময় বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ব্যপক পরিমানে ফুল বিক্রয় হতো। এবার করোনার তেমন প্রভাব না থাকায় আমরা বেশি করে ফুল আমদানি করেছিলাম। কিন্তু আশানুরুপ ফুল বিক্র হয় নাই।

অর্ধেকের বেশি ফুল আটকা পড়েছে। এতে পুজি হারানোর আশংঙ্খা দেখা দিয়েছে। ফুল ব্যবসায়ী রুবেল ইসলাম বলেন,এনজিও থেকে ঋন নিয়ে এই ফুলের দোকান দিয়েছি। যে পরিমান ফুল দোকানে তুলেছিলাম তার অর্ধেকের বেশি বিক্রয় হয় নাই। ফুল একটি কাঁচামাল যদি আজ কালের মধ্যে বিক্রয় না হয় তাহলে পচে যাবে।

আমি কিভাবে ঋন পরিশোধ করবো ভেবে পাচ্ছি না। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক বলেন, বিশ্ব ভালোবাসা দিবস এইদিনটিকে কেন্দ্র করে আমাদের ছেলে মেয়েরা ব্যাপরোয়া চলা ফেরা করে থাকে। তাই আজকের এই দিনে আমি ব্যক্তিগতভাবে আমার ছেলে মেয়েদের বাড়ীর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছি।

অপরদিকে পরিবারের অভিভাবকদের কড়া নজরদারির কারনে ছেলে মেয়েদের এবার বিশ্ব ভালোবাসা দিবস পালনে আনাগ্রহ থাকায় স্থানীয় কফি হাউস গুলোতেও তেমন ভিড় লক্ষ করা যায়নি।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au