সারাদেশ

ফুলবাড়ীয়ায় রাধাকানাই আ’লীগের উদ্যোগে বিভিন্ন কর্মসুচীর মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন

  • 8:31 am - June 24, 2020
ফুলবাড়ীয়ায় রাধাকানাই আ'লীগের উদ্যোগে বিভিন্ন কর্মসুচীর মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন

ফুলবাড়িয়া প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলবাড়ীয়া জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করাসহ বিভিন্ন কর্মসুচীর মধ্য দিয়ে আ.লীগের সংগ্রাম, গৌরব, ঐতিহ্যের ৭১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে উপজেলার রাধাকানাই ইউনিয়ন আওয়ামিলীগ নেতাকর্মীরা।

বাংলাদেশ আওয়ামী লীগ এর প্রতিষ্ঠা বার্ষিকী ব্যাপক উৎসাহ উদ্দীপনামোখর পরিবেশে উদযাপন উপলক্ষে ২৩শে জুন মঙ্গলবার রাধাকানাই ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের যৌথ উদ্দ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী ও সন্ধ্যা ৮.৩০ মিনিটে আলোচনা সভা ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনাও চলমান মহামারী করোনা ভাইরাস থেকে দেশবাসীকে হেফাজত চেয়ে মহান আল্লাহ তায়ালার কাছে মোনাজাত করা হয়।

এ সময় রাধাকানাই ইউনিয়নের ১ নং ওর্যাড সাধারণ সম্পাদক রফিকুল ইসলাস, ২ নং ওর্যাড সভাপতি ছফর আলী , সাধারণ সম্পাদক জাবেদুল ইসলাম , ৫ নং ওর্যাড সভাপতি আলহাজ্ব আবু তাহের , সাধারণ সম্পাদক আমিনুল ইসলাস , ৬ নং ওর্যাড ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলী মাস্টার, সাধারণ সম্পাদক ডাঃ হারুন অর রশিদ (দুদু) , ৭ নং ওযার্ড সভাপতি আব্দুস সালাম , রাধাকানাই ইউনিয়ন সাবেক যুবলীগ ও ৭নং ওর্যাড সাবেক সাধারণ সম্পাদক শামছুল হক মাস্টার , ৮ নং ওর্যাড, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, , যুবলীগের যুগ্ন আহবায়ক উমর ফারুক সেলিম ও মোস্তাফিজুর রহমান (মোস্তাক) , ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন (মনজু) , ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক মাইনুল ইসলাম শুভ, ছাত্রলীগের যুগ্ন আহবায়ক ফারুক , বা: আ:লী ছাত্র পরিষদ যুগ্ন সা: সম্পাদক মাহমুদুল হাসান রুবেল । তরুণ উদীয়মান আওয়ামীলীগের নেতৃবৃন্দ সোলায়মান ইসলাম আপেল, ওলিউল্লাহ রাসেল, মাইনুল ইসলাস সোহাগ উপস্থিত ছিলেন। এছাড়া সহকারী প্রধান শিক্ষক আব্দুল রহিম (বি.এস.সি), সহকারী শিক্ষক মজিবুর রহমান ও অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে রঘুনাথপুর SPAR এর সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য ,মের্সাস তরফদার ব্রিকস মালিক, বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী, কর্মী বান্ধব, দুঃখি মানুষের আশ্রয় স্থল, লক্ষ জনতার নয়নের মনি ও জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব মোঃ সারোয়ার আলম রোকন তরফদারের অর্থায়নে ও সার্বিক সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানের সঞ্চালনা করেন নজরুল বিশ্ববিদ্যালয় সাবেক ছাত্রলীগের গন্থ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম।

নেতৃবৃন্দ তাদের বক্তব্যে-ভবিষ্যতেও বাংলাদেশ আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে জাতির পিতার স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত, সুখী-সমৃদ্ধ, উন্নত ও আধুনিক সোনার বাংলাদেশ প্রতিষ্ঠা করবে। জননেত্রী শেখ হাসিনার হাত ধরে আওয়ামী লীগের নেতৃত্বে সমৃদ্ধির পথে এগিয়ে যাবে এই বাংলাদেশ। সেই লক্ষে আগামী দিনে দলকে আরো তরান্বিত করে দেশরত্ন শেখ হাসিনার হাত কে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

আলোচনা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ আওয়ামীলীলের প্রয়াত নেতাকর্মীদের আত্মার শান্তি কামনায় ও মহামারী করোনা ভাইরাসের মরণ ছোবল থেকে দেশবাসীকে রক্ষার প্রার্থনা ও মোনাজাত পরিচালনা- ডাঃ মাওলানা মোঃ দেলোয়ার হোসেন ।

 

নতুন সময়/টিআই

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au