মিডিয়া

গবিসাসের নতুন সভাপতি অনিক, সম্পাদক তানভীর

  • 9:50 am - February 09, 2022

ইহসানুল কবীর আনিন, গবি প্রতিনিধি: জাগো নিউজের প্রতিনিধি অনিক আহমেদ কে সভাপতি ও দৈনিক নয়া শতাব্দীর প্রতিনিধি তানভীর আহমেদ কে সাধারণ সম্পাদক করে সাভারের গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (গবিসাস) এর নবম কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে।

বুধবার (৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি সম্মেলন কক্ষে কমিটি ঘোষণা করেন কোষাধ্যক্ষ অধ্যাপক মো. সিরাজুল ইসলাম।

গবিসাসের সভাপতি মো. রোকনুজ্জামান মনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক মো. সিরাজুল ইসলাম ও রেজিস্ট্রার কৃষিবিদ এস. তাসাদ্দেক আহমেদ।

১৩ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মো. রাকিবুল হাসান, যুগ্ম সম্পাদক মো. আশিকুর রহমান, অর্থ সম্পাদক এস এম নাহিদুজ্জাহান টুটুল, সাংগঠনিক সম্পাদক ধীরা ঢালী, দপ্তর সম্পাদক সুপর্ণা রহমান টুছি, প্রচার ও প্রকাশনা সম্পাদক বরাতুজ্জামান স্পন্দন, কার্যনির্বাহী সদস্য ইহসানুল কবির আনিন, মো. নাজমুল হাসান তানভীর, সাধারণ সদস্য মো. আখলাক-ই-রসুল ও জুয়েল মন্ডল।

নতুন কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন সদ্য বিদায়ী সভাপতি মো. রোকনুজ্জামান মনি ও সহ-সভাপতি মো. রকিবুল ইসলাম অয়ন। অনুষ্ঠানে বিভিন্ন অনুষদীয় ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক-কর্মকতা ও গবিসাসের সাবেক নেতৃবন্দ উপস্থিত ছিলেন।

এই শাখার আরও খবর

অন্যায়ভাবে চাকুরিচ্যুতদের পুনর্বহালের দাবিতে পদ্মা ব্যাংকের সামনে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক পদ্মা ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের অন্যায়ভাবে চাকুরিচ্যুত করার অভিযোগে মানববন্ধন করেছে সাবেক কর্মকর্তা কর্মচারীরা। মঙ্গলবার (২৭ আগস্ট) বেলা ১১ টার দিকে গুলশান ২ নাম্বারে…

যারা শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে, তারা আনসার লীগের সদস্য: সারজিস

ঢাকা: সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের ওপর পোশাকধারী আনসার লীগের সদস্যরা হামলা করেছে বলে অভিযোগ তুলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। সোমবার (২৬ আগস্ট) সন্ধ্যায়…

আওয়ামী লীগ আর গণতন্ত্র এক সঙ্গে চলে না : শামসুজ্জামান দুদু

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানকে দেওয়া কারাদণ্ডের আদেশ ‘ফরমায়েশি রায়’ বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।…

বিএমএসএসের বাঘারপাড়া উপজেলা কমিটির সম্মেলন ও সাংবাদিকদের মিলন মেলা অনুষ্ঠিত 

বাঘারপাড়া প্রতিনিধি জসিম: যশোরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি, বাঘারপাড়া উপজেলা কমিটির সম্মেলন ও সাংবাদিকদের মিলনমেলা ও অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৫ জুলাই শনিবার সকাল ১১টার সময়…

ইতালির পাদোভায় বাংলাদেশী এসোসিয়েশন এবিপি এর নির্বাচনে সম্পন্ন, স্বপন-সাখাওয়াত পরিষদ জয়ী

জাকির হোসেন সুমন, ব্যাুরো চীফ ইউরোপ: ইতালির পাদোভায় বাংলাদেশী এসোসিয়েশন এবিপি এর নির্বাচনে বাংলাদেশ প্যানেল এর স্বপন – সাখাওয়াত পরিষদ ও বাংলাদেশ ঐক্যজোট তুহিন –…

লোহাগড়ায় সন্ত্রাসী ইউপি চেয়ারম্যান বোরহান কর্তৃক বিএমএসএস’র মানববন্ধনে হামলার চেষ্টা

প্রতিনিধি জসিম: নড়াইলের লোহাগড়া উপজেলায় সন্ত্রাসী ইউপি চেয়ারম্যান কর্তৃক সাংবাদিককে হত্যা চেষ্টার প্রতিবাদে বাংলাদেশ মফস্বল সোসাইটি ও স্থানীয় সাংবাদিক সমাজের আয়োজনে মানবন্ধন ও প্রতিবাদ সভায়…

কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন

সেলিম আহমেদ,সিনিয়র রিপোর্টার: কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন উপলক্ষে এক সভা ১৪ মে রোববার দুপুরে সংগঠনটির অস্থায়ী কার্যালয় দক্ষিণ বাজারস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সিনিয়র…

ঘূর্ণিঝড় ‘মোখা’: উত্তাল সাগর, বেড়েছে নদ-নদীর পানি

ঢাকা:  সাগর উত্তাল রয়েছে। শুক্রবার (১২ মে) মোংলার আকাশে মেঘ থাকলেও নেই বাতাস-বৃষ্টি। স্থানীয়রা জানান, ঘূর্ণিঝড়ের প্রভাব না থাকায় জনজীবন স্বাভাবিক রয়েছে। বন্দরে অবস্থানরত দেশি-বিদেশি…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au