সারাদেশ

ভুল তথ্য দিয়ে সরকারী জমি পত্তন নেওয়ার অভিযোগ

  • 9:42 am - February 08, 2022

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় ভুল তথ্য দিয়ে সরকারী খাস খতিয়ানভুক্ত জমি পত্তন নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার অর্জুনপুর গ্রামের মৃত দোস্ত মোহাম্মদের ছেলে মোঃ ইয়াছিন আলীর বিরুদ্ধে এই অভিযোগ করেন তার ভাই মোঃ মোজাম্মেল হক।

মোজাম্মেল হক বলেন, উপজেলার অর্জুনপুর মৌজাস্থ ২৫৯ নং দাগে ০.১৬ শতক জমি ০১ নং খাস খতিয়ান ভুক্ত সম্পত্তি। আমি একজন ভূমিহীন হওয়ায় উক্ত সম্পত্তিতে র্দীঘদিন যাবৎ বসতবাড়ী নির্মাণ করে পরিবার নিয়ে বসবাস করে আসছি। পরবর্তীতে আমার ছোট ভাই ইয়াছিন আলী একই সম্পত্তির কিছু অংশে বসতবাড়ী নির্মাণ করে বসবাস শুরু করে। এরপর গত ২০২০ সালে জানতে পারি ভূমি অফিসে ভুল তথ্য দিয়ে আমার দখলীয় বসতবাড়ী সহ ৩ টি দাগে ০.৩৬ শতক জমি পত্তন কেসের মাধ্যমে কবুলিয়ত দলিল সম্পাদন করে নেয় ইয়াছিন আলী।

যার মধ্যে ২৫৯ নং দাগে ০.০৮ শতক জমির উপর আমার বসতবাড়ী রয়েছে। এমতাবস্থায় তার কবুলিয়ত দলিলটি আংশিক সংশোধন পূর্বক প্রদানকৃত সম্পত্তির মধ্যে আমার দখলীয় বসতবাড়ীর উক্ত দাগের ০.০৮ শতক সম্পত্তি আমার নামে কবুলিয়ত না করলে আমি আমার পরিবার গৃহহীন হয়ে যাবো।

জানাযায়, এবিষয়ে সহকারী কমিশনার (ভূমি) পত্নীতলা, নওগাঁ বরাবর উক্ত কবুলিয়ত দলিল আংশিক সংশোধনের জন্য একটি আবেদন করে মোজাম্মেল হক। উক্ত আবেদনের প্রেক্ষিতে সরেজমিনে তদন্ত করে দিবর-শিহাড়া-নিমইল ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা মোঃ সামসুদ্দীন সরকার ২৮ জুলাই ২০২০ সালে স্বাক্ষরিত একটি প্রতিবেদন সহকারী কমিশনার (ভূমি) পত্নীতলা, নওগাঁ বরাবর জমা দেন।

প্রতিবেদনে বলা হয়েছে, আবেদনের আলোকে রেজিস্টার পত্র যাচাই সহ সরেজমিনে তদন্ত করা হয়। রেজিস্টার পত্র যাচাই অন্তে দেখা যায় অর্জুনপুর মৌজার ১ নং খাস খতিয়ান ভুক্ত নালিশী ২৫৯ নং দাগে ০.১৬ একর সম্পত্তি সহ ০.৩৬ একর সম্পত্তি বিবাদী বরাবর উপরোক্ত পত্তনী কেসের মাধ্যমে বন্দোবস্ত প্রদান করা হয়। সরেজমিনে তদন্ত কালে বাদী বিবাদী সহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন। স্থানীয় লোকজনের বক্তব্যে জানা যায়, আবেদনকারীর (মোজাম্মেল হকের) বাড়ীটি পত্তন গ্রহনের পূর্ব হতে রয়ছে।

তদন্ত কালে দেখা যায় নালিশী ২৫৯ নং দাগে ০.১৬ একর সম্পত্তির মধ্যে মোঃ মোজাম্মেল হকের ০.০৭২৫ একর সম্পত্তির উপর এবং মোঃ ইয়াছিন আলীর ০.৮৭৫ একর সম্পত্তির উপর বাড়ী ঘর রয়েছে। পত্তন গ্রহীতা অফিসকে ভূল তথ্য পরিবেশনের মাধ্যমে মোজাম্মেল হকের বসত বাড়ী পত্তন নেওয়া মোটেই সমুচীন হয়নি। মোজাম্মেল হক একজন ভূমিহীন কৃষি পরিবার। পত্তনী কেসটি উপজেলা কৃষি খাস জমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক সংশোধন করা যেতে পারে বলে ওই প্রতিবেদনে সুপারিশ করা হয়।

পরবর্তীতে ৪০২৯/৮৯ নং পত্তনী কেস আংশিক সংশোধন বিষয়ে ১৭ ফেব্রুয়ারী ২০২১ এবং ০৮ ডিসেম্বর ২০২১ ইং পৃথক দুইটি তারিখ ধার্য থাকলেও ইয়াছিন আলী হাজির হয়নি বলে জানান মোজাম্মেল হক। পরবর্তী কালে ২০২১ সালের ৭ ডিসেম্বর পত্নীতলা সিনিয়র সহকারী জজ আদালতে মোজাম্মেল হক এবং পত্নীতলা সহকারী কমিশনার (ভূমি) কে বিবাদী উল্লেখ করে চিরস্থায়ী নিষেধাজ্ঞা দাবী করে মামলা করেন ইয়াছিন আলী।

এবিষয়ে সোমবার বক্তব্যের জানার জন্য ইয়াছিন আলীর বাড়ীতে গেলে তাকে বাড়ীতে পাওয়া যায়নি। মুঠো ফোনে কথা হলে তিনি জানান, আমি নওগাঁতে আছি ফিরে এসে সাক্ষাতে কথা বলবো।
স্থানীয় ইউপির নবনির্বাচিত ইউপি সদস্য হারুন অর রশিদ বলেন, দেশ স্বাধীনের আগে থেকে মোজাম্মেল ওই বাড়ীতে পরিবার সহ বসবাস করছে।

পত্তনী কবুলিয়তটির সংশোধন করা না গেলে তাকে তার পরিবার সহ গৃহহীন থাকতে হবে।
এবিষয়ে মঙ্গলবার (৮ ফেব্রæয়ারী) পত্নীতলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাশেদুল ইসলামের কাছে মুঠো ফোনে বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, নথি পত্র না দেখে বক্তব্য দেওয়া যাবেনা। নথি পত্র দেখে পরে জানানো যাবে।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au