প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…
মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে মসজিদ সংস্কারের জন্য আর্থিক অনুদান প্রদান সহ এতিম শিশুদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছেন, পিপি এস প্লাষ্টিক পাইপ ইন্ড্রাষ্ট্রীস এর ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট্র ব্যবসায়ী ও সমাজ সেবক লায়ন শাইলা সাবরীন (এমজেএফ)। গতকাল শনিবার সকালে তিনি লায়নস ক্লাব অব ঢাকা মহাখালী ফ্রেন্ডস (জেলা ৩১৫ এ-২ বাংলাদেশ) এর উদ্যোগে এই অনুদান ও শীতবস্ত্র বিতরণ করেন।
লায়ন শাইলা সাবরীন প্রথমে সকালে ঢাকা থেকে এসে ফুলবাড়ী পৌর এলাকার কাঁটাবাড়ী নয়াপাড়া জামে মসজিদ সংস্কার কাজের জন্য নগদ এক লক্ষ টাকার চেক মসজিদ কমিটির হাতে তুলেদেন। এসময় উপস্থিত ছিলেন লায়ন সনজিত বিশ্বাস এম জে এফ, লায়ন তনুশ্রী সাহা এম জে এফ, পিপি এস প্লাষ্টিক পাইপ ইন্ড্রাষ্ট্রীস এর ডেপুটি জেনারেল ম্যানেজার মাজেদ জাহাঙ্গীর, মসজিদ কমিটির সভাপতি খুরশিদ আলম নাদিম ও সাধারণ সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম সহ অন্যন্য মুসুল্লীগণ। পরে তিনি উপজেলার বিভিন্ন এতিম খানা ঘুরে শিশুদের মাঝে শীতবস্ত্র হিসেবে প্রায় তিন শতাধিক সোয়েটার বিতরণ করেন।
উল্যেক্ষ ফুলবাড়ীর একটি প্রতিবদ্ধি অসহায় পরিবারকে নিয়ে স্থানীয় একজন সাংবাদিক সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে একটি মানবিক স্টাটাস দেয়। সেটি তার নজরে আসলে ব্যাক্তিগত অর্থায়নে ওই পরিবারটিকে একটি বাড়ী নির্মান করে দেন সমাজ সেবক লায়ন শাইলা সাবরীন। বাড়ীটি উদ্বোধনের সময় মসজিদ কমিটি তার কাছে মসজিদ সংস্কারের জন্য কিছু আর্থিক অনুদান আবেদন করেন,এরই প্রেক্ষিতে তিনি এই আর্থিক অনুদান প্রদান করেন।
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au