বাঘারপাড়া আওয়ামীলীগ নেতা আব্দুর রশিদ মোল্লা মৃত্যুবরণ করেছেন
বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি অনুপম, দে যশোরের বাঘারপাড়া উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক ও আওয়ামীলীগ নেতা আব্দুর রশিদ মোল্লা মৃত্যুবরণ করেছেন।
মঙ্গলবার সন্ধ্যায় যশোর সদর হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি মৃত্যবরণ করেন। মৃত্যুকালে তার বয়স ছিলো ৬৫ বছর।
আব্দুর রশিদ মোল্লা উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক ও যশোর জেলা ফুটবল এ্যসেসিয়েশনের সদস্য ছিলেন।
পরিবারের তার তিন সন্তান ও স্ত্রীকে রেখে গেছেন। তিনি দোহাকুলা গ্রামের বাসিন্দা ছিলেন। তার ছোট ভাই আব্দুর রউফ বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের দ্বায়িত্ব পালন করছেন।
তার র্ম
মৃত্যুতে গভীর ভাবে শোকাহত বাঘারপাড়াবাসী।
বাঘারপাড়াবাসী জানান, রশিদ মোল্লা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে বিশ্বাসী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৈনিক ছিলেন। দলের জন্য তার বহু ত্যাগ তিতীক্ষা রয়েছে। তিনি একজন ক্রিড়াপ্রেমি মানুষ ছিলেন। কোনো জায়গায় খেলাধুলা হলে তার সরব উপস্থিত ছিল। তিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন।
বাঘারপাড়া আওয়ামী লীগের নেতা কর্মীরা জানান, তার এই মৃত্যুতে বাঘারপাড়াবাসী একজন ত্যাগী নেতাকে হারালো। তার অবদান চিরদিন স্মরণে রাখবো আমরা ।
নতুন সময়/ভিআর