সারাদেশ

রশিদ মোল্লার মৃত্যুতে শোকাহত বাঘারপাড়াবাসী, শোক বার্তা জানিয়েছেন এমপি প্রার্থী আলমগীর রাজিব

  • 4:56 pm - June 23, 2020
রশিদ মোল্লার মৃত্যুতে শোকাহত বাঘারপাড়া বাসী, শোক বার্তা জানিয়েছেন এমপি প্রার্থী আলমগীর রাজিব

যশোর বাঘারপাড়া, নাহিদ হাসান জনি: যশোর জেলা বাঘারপাড়া উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক ও আওয়ামীলীগ নেতা আব্দুর রশিদ মোল্লা মৃত্যুবরণ করেছেন।

মঙ্গলবার সন্ধ্যায় যশোর সদর হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি মৃত্যবরণ করেন। মৃত্যুকালে তার বয়স ছিলো আনুমানিক ৬৫ বছর। আব্দুর রশিদের মৃত্যুতে যশোরের বাঘারপাড়ায় শোকের ছায়া নেমে এসেছে।

তার মৃত্যুতে শোক বার্তা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটি উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক (বর্তমান সদস্য) ও যশোর ৪ আসনের এমপি পদপ্রার্থী আলমগীর হাসান রাজীব।

আলমগীর হাসান রাজিব এক শোক বার্তায় বলেন, আব্দুর রশিদ ভাই এর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আল্লাহপাক তাকে জান্নাতবাসী করুক।

আলমগীর হাসান রাজীব মৃতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, রশিদ মোল্লা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন বিশ্বস্ত হাতিয়ার ছিলেন।

তিনি বলেন, রাজনীতিতে আওয়ামী লীগের জন্য তার অনেক ত্যাগ রয়েছে। তিনি অনেক ভালো অনেক মানুষ ছিলো। তার মৃত্যুতে বাঘারপাড়াবাসী বাংলাদেশ আওয়ামী লীগের একজন ত্যাগী নেতাকে হারালো।

আলমগীর হাসান বলেন, আব্দুর রশিদ মোল্লা সারা জীবন আওয়ামী লীগের সংগঠনের জন্য কাজ করে গেছে। তার অভাব অতুলনীয়। বিনিময় সংগঠন তাকে কিছু দিতে পারেনি। তাকে আমরা যশোর ও বাঘারপাড়া বাসি আজীবন স্মরণ করবে।

এদিকে রশিদ মোল্লার মৃত্যুতে যশোর ও বাঘারপাড়া উপজেলায় আওয়ামী লীগের নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন। একই সাথে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন যশোর ৪ আসনের এই নেতা।

জানা যায়, আব্দুর রশিদ মোল্লা উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক ও যশোর জেলা ফুটবল এ্যসেসিয়েশনের সদস্য ছিলেন।

পরিবারের তার তিন সন্তান ও স্ত্রীকে রেখে গেছেন। তিনি দোহাকুলা গ্রামের বাসিন্দা ছিলেন। বর্তমান তার ছোট ভাই আব্দুর রউফ বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের দ্বায়িত্ব পালন করছেন।

এ বিষয়ে যশোর ৪ আসনের এমপি প্রার্থী আলমগীর হাসান রাজীব ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছে নিচে তা পাঠকের জন্য হুবহু তুলে ধরা হলো:

আমাদের বাঘারপাড়ার সকলের প্রিয়মুখ রশিদ ভাই আর নেই…..ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন….

বিশিষ্ট সমাজসেবক, ক্রীড়ানুরাগী,বাঘারপাড়া উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক,বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক,বাঘারপাড়া ডিগ্রি কলেজের পরিচালনা পরিষদের সাবেক সদস্য আব্দুর রশীদ ভাই স্ট্রোকজনিত কারণে ইন্তেকাল করেছেন।

সকল শ্রেনীপেশার আস্থাভাজন ব্যক্তিত্ব।আমি বাড়িতে গেলে কোনো নেতৃবৃন্দের সাথে সাক্ষাত না হলে ও আমার রশিদ ভাইয়ের সাথে সাক্ষাত হোতোই…ভাই আমার আজ না ফেরার দেশে চলে গেলেন।আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।মহান আল্লাহ তাহাকে বেহেস্ত নসিব করুন…(আমিন)।

 

নতুন সময়/টিআই

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au