সারাদেশ

ক্যান্সার আক্রান্ত শিশু হোসাইনের চিকিৎসায় সাহায্যের আবেদন

  • 7:48 am - January 30, 2022

সোহেল চৌধুরী রানা, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নিম্নমধ্যবিত্ত পরিবারের শিশু সন্তান আবু হোসাইন (৭)। দীর্ঘ ১ বছর ধরে অসুস্থতায় ভুগছেন। গলায় টিউমার অপারেশন করা হয়েছে দুই বার। সম্প্রতি নতুন করে আক্রান্ত হয়েছে ব্লাড ক্যান্সারে। আবু হোসাইন নওগাঁর পত্নীতলার দিবর ইউনিয়নের বনগ্রামের ট্রাক্টর চালক মো. আব্দুল মতিনের ছেলে। উন্নত চিকিৎসার জন্য তার অার্থিক সাহায্যের প্রয়োজন। বর্তমানে আবু হোসাইন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধী নিয়ে অর্থাভাবে বাড়ীতে রয়েছেন। কোমলমতি এই শিশুটিকে বাঁচাতে হলে উন্নত চিকিৎসার প্রয়োজন। আর এই ব্যয়বহুল চিকিৎসার জন্য ২ থেকে ৩ লাখ টাকার প্রয়োজন।

তার চিকিৎসাব্যয় বহন করে ইতোমধ্যে পরিবারটি সর্বস্বান্ত হয়ে পড়েছে। স্বল্প সময়ে চিকিৎসা না হলে তার জীবন প্রদীপ নিভে যেতে পারে। এমন পরিস্থিতিতে চিকিৎসার জন্য সমাজের স্বচ্ছল মানুষদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন অসহায় শিশুটির পিতা আব্দুল মতিন। হৃদয়বান ব্যক্তিরা তার পাশে দাঁড়ালে শিশু হোসাইন আবার সুস্থ হয়ে উঠতে পারেন। তার পিতা মো. আব্দুল মতিন স্বল্প আয় ও ধারদেনা করে এতদিন কোনোভাবে চিকিৎসার খরচ মিটিয়েছেন। এখন তিনি অসহায় হয়ে পড়েছেন।

আর চিকিৎসার ব্যয়ভার বহন করা তার পরিবারের পক্ষে সম্ভব হচ্ছে না। ডাক্তার জানিয়েছেন, উন্নত চিকিৎসায় তিনি সুস্থ হয়ে উঠতে পারেন। সমাজের বিত্তশালী ও দানশীল ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্য চেয়েছেন তার পরিবার। আপনাদের সহযোগিতায় কোমলমতি শিশু আবু হোসাইন ফিরে পেতে পারেন ক্যান্সারমুক্ত একটি সুন্দর সুখের জীবন। মানবিক দিক বিবেচনা করে আপনারা আর্থিক সাহায্যের জন্য এগিয়ে আসুন তার পাশে। সাহায্য পাঠানোর ঠিকানা- মোসাঃ ফাতেমা বেগম (আবু হোসাইনের মা) মোবাইল:০১৭৮২৮৩০৮৬১ (বিকাশ পার্সোনাল)।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au