সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় অনুষ্ঠিত

  • 5:57 pm - January 26, 2022

সেতাউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নে অবস্থিত বঙ্গবন্ধু লাইভ ম্যাংগো মিউজিয়ামে সাংবাদিকদের সাথে শিবগঞ্জ উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাকিব আল রাব্বি’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাংবাদিক ডাবলু কুমার, আশরাফুল আলম রঞ্জু, শামসুল হক টুকু,

সাদেকুল হক সাজু, আহসান হাবীব, মোঃ পলাশ, উদ্যোক্তা মুনজের আলম মানিক, ইসমাইল হোসেন শামিম প্রমুখ। এসময় শিবগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, উপজেলা শিক্ষা কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার আঃ মান্নান উপস্হিত ছিলেন।

মতবিনিময় সভায় আমের প্রক্রিয়াজাতকরণ, আধুনিকতার ছোঁয়ায় আম চাষীদের উদ্বুদ্ধকরণের বিষয়ে বিশদ আলোচনা করা হয়।
বঙ্গবন্ধু লাইভ ম্যাংগো মিউজিয়াম আধুনিকতার ছোঁয়ার নাম হলেও পূর্ব নাম কানসাট রাজার আম বাগান নামেই পরিচিত ছিল মানুষের কাছে। এখানে এ সময় মাদকের অভয়াশ্রমে পরিণত হয়।

কিছু স্বর্থাম্বেসী মানুষ অবৈধ ঘরবাড়ি গড়ে তুলে। সুযোগ্য চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মোঃ মুঞ্জুরুল হকের নির্দশনায় শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাকিব আল রাব্বি অবৈধ স্থাপনা উচ্ছেদ ও মাদকমুক্ত করেত কানসাটের রাজার আম বাগানকে। পরবর্তিতে আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জকে আমের ঐতিহ্যে পরিণত করার জন্য রাজার আম বাগানে বঙ্গবন্ধু লাইভ ম্যাংগো মিউজিয়াম গড়ে তোলা হয়েছে।

এখানে দেশ বিদেশের সব রকম আমের জাত সংরক্ষণ করা হচ্ছে। আম চাষীরা যাতে লোকসানের মুখে না পড়ে সে ব্যাপারে গবেষনা অব্যাহত রয়েছে। এসময় আমের উপর বিষদ আলোচনা করা হয়।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au