আন্তর্জাতিক

ঢাকা-১০ আসনে আ.লীগের শফিউল বিজয়ী

  • 5:20 pm - March 21, 2020
ঢাকা-১০ আসনে আ.লীগের শফিউল বিজয়ী

ঢাকা: ঢাকা-১০ আসনের উপ-নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী শফিউল ইসলাম মহিউদ্দীন। শনিবার (২১ মার্চ) রাত ৮টার দিকে রাজধানীর নিউ মার্কেটের টিচার্স ট্রেনিং কলেজ থেকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয় তাকে। এর ফলাফল ঘোষণা করেন ঢাকা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং অফিসার জিএম শাহাতাব উদ্দিন।

তিনি বলেন, ঢাকা-১০ আসনের ১১৭টি কেন্দ্রের সবকটির ফলাফলে মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শফিউল ইসলাম মহিউদ্দীন নৌকা প্রতীক নিয়ে ১৫ হাজার ৯৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির প্রার্থী শেখ রবিউল আলম। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে ৮১৭ ভোট পেয়েছেন।

এছাড়া, জাতীয় পার্টির মো. শাহজাহান লাঙ্গল প্রতীকে ৯৭ ভোট, মুসলিম লীগের নবাব খাজা আলী হাসান আসকারী হারিকেন প্রতীকে ১৫ ভোট, পিডিবির কাজী মো. আব্দুর রহিম বাঘ প্রতীক নিয়ে ৬৩ ভোট ও বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মো. মিজানুর রহমান ডাব প্রতীক নিয়ে ১৮ ভোট পেয়েছেন।

তিনি বলেন, এই উপ-নির্বাচনে ভোট পড়েছে ১৬ হাজার ৯৬৫টি। এ হিসেবে আসনটিতে গড় ভোটের হার ৫ দশমিক ২৮ শতাংশ।

এর আগে, শনিবার সকাল ৯টা থেকে এর ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে চলে। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হলেও করোনা ভাইরাস আতঙ্কের কারণে ভোটার উপস্থিতি অন্যান্য ভোটের তুলনায় অনেক কম ছিল নির্বাচনটিতে। যদিও নির্বাচন কমিশন থেকে হ্যান্ড স্যানিটাইজেশনের পর্যাপ্ত ব্যবস্থা ছিল প্রতিটি কেন্দ্রে।

এদিকে, ঢাকা-১০ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হয়েছে এবার। এই আসনে মোট ভোটার তিন লাখ ১২ হাজার ২৮১ জন। এর মধ্যে পুরুষ এক লাখ ৬৮ হাজার ৭৭৭। নারী এক লাখ ৪৩ হাজার ৫০৪ জন।

ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ছিলেন শেখ ফজলে নূর তাপস। গত ১ ফেব্রুয়ারি সিটি নির্বাচনে ডিএসসিসির মেয়র পদে তিনি নির্বাচিত হয়েছেন। এর আগে গত ২৯ ডিসেম্বর তিনি এই আসন থেকে পদত্যাগ করেন। এরপর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

এই শাখার আরও খবর

মালয়েশিয়ায় দক্ষ শ্রমিক পাঠানোর জন্য উন্মুখ হয়ে আছে বাংলাদেশ, কর্মীদের রেমিট্যান্সের জোয়ার! রিজার্ভের পালে হাওয়া–

নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ায় দক্ষ শ্রমিক পাঠানোর জন্য উন্মুখ হয়ে আছে বাংলাদেশ। এই শ্রমিকরা স্বল্প খরচে মালয়েশিয়া যেতে পারলে সেখানকার শ্রমিক সংকট নিরসন ও তাদের অর্থনীতিতে…

১০৩ বিলিয়ন ডলার বিদেশি ঋণ রেখে গেছে আওয়ামী সরকার

ঢাকা: আওয়ামী সরকারের শাসন আমলে বাংলাদেশ বিদেশি ঋণে রেকর্ড ভেঙেছে। গত জুন মাস শেষে বিদেশি ঋণ ছাড়িয়েছে ১০৩ বিলিয়ন ডলার। বুধবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের…

ফারাক্কার ১০৯ গেট খুলল ভারত, বন্যাঝুঁকিতে বাংলাদেশের যেসব জেলা

ঢাকা: ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার (২৬ আগস্ট) গেট খুলে দেয়া হয়। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

গরমে মরছে মুরগি, ক্ষতির মুখে খামারিরা

অর্থনীতি : চলমান তীব্র দাবদাহে বিপাকে পড়েছেন দেশের পোলট্রি খামারিরা। ঈদের পর থেকে শুরু হওয়া এই তাপপ্রবাহে হিট স্ট্রোকের কারণে প্রতিদিন তাদের মুরগি মারা যাচ্ছে।…

ভিসা ছাড়াই ওমরাহ করতে পারবেন বাংলাদেশিরা : সৌদি রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান জানিয়েছেন, সাউদিয়া এয়ারলাইন্সে ট্রানজিটের যাত্রী হয়ে বাংলাদেশের নাগরিকরা ভিসা ছাড়াই সৌদি আরবে পবিত্র…

যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা নিয়ে বাংলাদেশ চিন্তিত নয়: আল জাজিরাকে পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচন যেন অবাদ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয় তার জন্য বাংলাদেশকে চাপে রেখেছে ওয়াশিংটন। শুধু তাই নয়…

ব্রিকস সম্মেলন এজেন্ডা বাস্তবায়নই এবারের আয়োজনের মূল লক্ষ্য

ঢাকা: এজেন্ডা বাস্তবায়নকে গুরুত্ব দিয়ে দক্ষিণ আফ্রিকায় শুরু হয়েছে ১৫তম ব্রিকস সম্মেলন। এবারের আয়োজনে সবচেয়ে বেশি জোর দেয়া হবে, উন্নয়শীল দেশগুলোতে জোটটির রাজনৈতিক এবং অর্থনৈতিক…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au