প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…
সেলিম আহমেদ,বিশেষ প্রতিনিধিঃ শুক্রবার (২১ জানুয়ারি) মৌলভীবাজার কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের দিলদারপুর রয়েলস ক্লাবের আয়োজনে টিভি এন্ড টিভি মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । দিলদারপুর বাজার সংলগ্ন মাঠে এ সভা অনুষ্ঠিত হয়ছে।
উক্ত অনুষ্ঠানে জয়চন্ডী ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের মেম্বার মিলন বৈদ্যের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার মোহাম্মদ আবু জাফর রাজু ।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কুলাউড়া উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগ নেতা শফিউল আলম শফি,কুলাউড়া উপজেলা আওয়ামী লীগ নেতা বদরুল ইসলাম বদর, কুলাউড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি,
জেলা পরিষদের সদস্য মাহবুবুর রহমান মান্না, কুলাউড়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম সবুজ, জয়চন্ডী ইউনিয়নের ইউপি সদস্য মোঃ ফজলুল আউয়াল ও বিমলেন্দু শেখর দাস, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনোয়ার বক্স, জয়চন্ডী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ আরো অনেকেই ।
অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার আবু জাফর রাজু বলেন, খেলাধুলা করলে স্বাস্থ্যের জন্য ভালো। তবে ভালো করে পড়ালেখাও চালিয়ে যেতে হবে । লেখাপড়ার সাথে খেলাধুলা সম্পর্ক রয়েছে । তবে ভালো খেলোয়াড় হতে হলে শৃঙ্খলা, নিয়ম নীতি পালন করতে হয় ।
তাহলে ভালো একজন খেলোয়াড় হতে পারবে । সিনিয়র খেলোয়াড়দের ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে । যেকোনো জিনিস শুরু করাটা কঠিন নয়, টিকিয়ে রাখাটা কঠিন। লেখাপড়া করার পাশাপাশি ভালো খেলোয়াড় হওয়ার চেষ্টা করতে হবে ।
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au