ওপার বাংলা

রিয়াদের সফল ব্যবসায়ী প্রবাসী বান্ধব সিলেটের কাপ্তান

  • 3:05 pm - January 18, 2022

সেলিম আহমেদ,সৌদি আরবঃ দেশে শুধু রেমিটেন্স প্রেরণ নয় সফল বিনিয়োগকারী হিসেবে আমাদের পরিচিতি ও অবস্থান শক্তিশালী করতে হবে । মোঃ কাপ্তান হোসেন সৌদি আরব তথা মধ্যপ্রাচ্যের প্রবাসী বাংলাদেশীদের কাছে একজন পরিচিত মুখ । সফল ব্যবসায়ী ও সামাজিক ব্যক্তিত্ব । মোঃ কাপ্তান হোসেন সবসময় চ্যালেঞ্জ নিতে ভালবাসেন । বিশ্বাস করেন পরিশ্রমে । শ্রম ও অধ্যবসায় তাকে এনে দিয়েছে অনেক সাফল্যে । চলার পথে নানা প্রতিবন্ধকতা মোকাবেলার অদম্য সাহস ও আত্মবিশ্বাসই তাকে নিয়ে এসেছে আজকের এই অবস্থানে ।

সিলেট দক্ষিন সুরমা চানপুর গ্রামে জন্মগ্রহন করা এই কৃতি সন্তান মোঃ কাপ্তান হোসেন । মোঃ কাপ্তান হোসেন দেশে-বিদেশে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সাথে জড়িত । তিনির নিজেস্ব স্বনামধন্য একটি কোম্পানী রয়েছে কাপ্তান গ্রুপ, তিনি এই কোম্পানীর মালিক । মোঃ কাপ্তান হোসেন দীর্ঘদিন সৌদি আরবের রিয়াদে বসবাস করে আসছেন । নিজের প্রচেষ্টায় প্রবাসের মাটিতে গড়ে তুলেছেন বিশাল ব্যবসা প্রতিষ্ঠান । তার ব্যবসার সঞ্চয় থেকে কিছু অর্থ অকাতরে বিলিয়ে দিচ্ছেন প্রতিনিয়ত মানুষের কল্যাণে ।

রিয়াদে যে কোন বাংলাদেশী সমস্যায় পড়লে সাহায্যের হাত বাড়িয়ে দেন সবার প্রিয় কাপ্তান ভাই । বর্তমানে দেশে প্রচন্ড শীত এই শীত মৌসুমে বৃহত্তর সিলেটে বিভিন্ন উপজেলার গরিব অসহায়দের শীতবশ্র নিজের তহবিল থেকে প্রদান করেন । সৌদি আরবে প্রবাসীদের দানশীলতার জন্য প্রবাসীদের কাছ থেকে দানবীর খেতাব পেয়েছেন তিনি । সৌদি আরবে দল মত নির্বিশেষে সকল প্রবাসী বাংলাদেশীদের কাছে সমান শ্রদ্ধার পাত্র কাপ্তান ভাই ।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গোটা বিশ্বেই যখন অর্থনৈতিক মন্দা চলছে। সেইখানে বাদ পড়েনি সৌদি আরবও, ফলে চলছিল দিনের পর দিন লকডাউন, বাংলাদেশী প্রবাসীরা দিশেহারা হয়ে পড়ছিল, ছিল না ঘরে খাবার, কর্মহীন হয়ে পড়া প্রবাসীদের ছিল না চিকিৎসা করার ক্ষমতা । মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য এই স্লোগানকে সামনে রেখে তখন কর্মহীন প্রবাসীদের পাশে দাড়িয়েছিলেন মোঃ কাপ্তান হোসেন । কর্মহীন সকল প্রবাসীদের পাশে দাঁড়িয়ে সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছিলেন তিনি ।

ফলে অসহায় প্রবাসীদের কষ্ট কিছুটা হলেও লাঘব হয় । রিয়াদ ও দাম্মাম অসহায় মানুষের বন্ধু মোঃ কাপ্তান হোসেন, প্রবাসীদের উপকারী বলে প্রবাসীরা প্রবাসী বান্ধব বলে ডাকেন থাকে । শুধু প্রবাসে নয় দেশের অসহায় মানুষের কথা চিন্তা করে তিনি সবসময়ই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে যাচ্ছেন। মোঃ কাপ্তান হোসেনের জীবনের উদ্দেশ্য হলো মানুষের সেবা করা এবং গরীব ও অসহায় মানুষের জন্য নিজেকে বিলিয়ে দেওয়া।

এই ছাড়াও তিনি দেশে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নগদ অর্থ সহায়তা সহ বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন। মোঃ কাপ্তান হোসেন দেশে ও প্রবাসে বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন , জালালাবাদ এসোসিয়েশন সৌদি আরবের সভাপতি ,বাংলাদেশ গ্রীন ক্রিসেন্ট সোসাইটি সভাপতি , সিলেট উইমেন্স মেডিকেল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক , কিংডম পার্টি সেন্টারের সত্ত্বাধিকারী , কাপ্তান হোসেন সমাজ কল্যান ট্রাস্টের চেয়ারম্যান , সিলেট ফাউন্ডেশন বাংলাদেশ প্রধান উপদেষ্টা ,

সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রধান উপদেস্টা । প্রাবসের সফল ব্যবসায়ী মোঃ কাপ্তান হোসেন বলেন , শিক্ষা, সততা, অধ্যবসায় আর দৃঢ় বিশ্বাস থাকলে যে কেউ জীবনে সফল হতে পারবে। দৃঢ় মনোবল নিয়ে এগিয়ে যেতে হবে। তিনি আমাদের নতুন প্রজন্মকে ব্যবসায় সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন । বাংলাদেশে বিনিয়োগে এগিয়ে আসার জন্য তিনি প্রবাসীদের প্রতি আহবান জানান। তিনি মনে করেন, দেশে শুধু রেমিটেন্স প্রেরণ নয় সফল বিনিয়োগকারী হিসেবে আমাদের পরিচিতি ও অবস্থান শক্তিশালী করতে হবে ।

এই শাখার আরও খবর

ফারাক্কার ১০৯ গেট খুলল ভারত, বন্যাঝুঁকিতে বাংলাদেশের যেসব জেলা

ঢাকা: ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার (২৬ আগস্ট) গেট খুলে দেয়া হয়। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে…

পেঁয়াজ উৎপাদনে আরও ১৫ কোটি টাকার প্রণোদনা

ঢাকা: গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ ও উৎপাদন বাড়াতে ২০২৩-২৪ অর্থবছরে তৃতীয় ধাপে আরও ১৫ কোটি টাকার প্রণোদনা দেবে সরকার। সোমবার (২ অক্টোবর) কৃষি মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ…

হায়দ্রাবাদে ‘ইয়াসোদা’ হাসপাতালে ভুল চিকিৎসায় বাংলাাদেশী গৃহবধূর মৃত্যু তদন্তের দাবি

ঢাকা: ভারতের হায়দারাবাদ ‘ইয়াসোদা’ হাসপাতালে ভুল চিকিৎসা বাংলাদেশী গৃহবধূ ফারহানা আক্তার ওরফে ডিনার মৃত্যুর সুষ্ঠু তদন্ত পূর্বক দায়ীদের বিচারের দাবি করেছেন তার স্বামী ও সন্তানেরা।…

সোনালী রঙের ছোট চুলে বুবলীকে যেন চেনাই দায়

ঢাকা: ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। বর্তমানে ব্যস্ত আছেন নতুন সিনেমার শুটিংয়ে। এ নায়িকা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। প্রায় সময়ই ভক্তদের সঙ্গে নতুন ছবি…

আমন্ত্রণ পেলে ভারত সফরে যেতে আগ্রহী বিএনপি

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভারতমূখী হচ্ছে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো। এরই মধ্যে দেশটিতে ঘুরে এসেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। বিজেপিসহ…

আ. লীগের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যেতে চাই: বিজেপি সভাপতি

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে দুই দেশের সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে। এমন মন্তব্য করেছেন ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি)…

বিকেলের পর দুর্বল হতে শুরু করবে ঘূর্ণিঝড় ‘মোখা’

নিজস্ব প্রতিবেদক ঘূর্ণিঝড় ‘মোখা’ রোববার (১৪ মে) বিকেল ৪টার পর থেকে দুর্বল হতে শুরু করবে। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, ঘূর্ণিঝড় মোখার পিক…

ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায়: উপকূলীয় এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে

ঢাকা: হাজার কিলোমিটার দূরে অবস্থান করলেও ঘূর্ণিঝড় মোখা আতঙ্কে এখন দেশের উপকূলীয় এলাকা। এটি মোকাবেলায় উপকূলীয় এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সারাদেশে মানুষের নিরাপত্তার নিশ্চিত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au