তারিকুল রায়হান বাঘারপাড়া : ১৮ জানুয়ারী ২০২২ কোরআন শরিফ খতম ও দোয়া মাহাফিল, আলোচনা সভা কেককাটা অনুষ্ঠানের মধ্যদিয়ে বাঘারপাড়া উপজেলায় বর্নাঢ্য আয়োজনে এশিয়ান টেলিভিশনের ৯ম বর্ষপূর্তি পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে কেক উৎসর্গ করে কাটা হয়। এশিয়ান টিভির প্রতিনিধি তারিকুল রায়হান অনুষ্ঠান পরিচালনা করেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আ ন ম আবুজর গিফারি।
অধ্যাপক আজগার আলী,সাবেক সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক নির্বাহী সদস্য অনুব্রত সাহা মিঠুন, হাসিবুল রহমান শামিম সম্পাদক স্বাধীন কন্ঠ, অধ্যাপক আব্দুল আওয়াল হোসেন, বাঘারপাড়া উপজেলা রিপোর্টাস ক্লাবের সভাপতি অধ্যাপক ডাঃ কেরামত আলী এছাড়াও সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্টানে অংশ নেন।