সারাদেশ

রাজশাহীতে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ

  • 1:55 pm - January 17, 2022

রাজশাহী জেলায় একদিনে রেকর্ড কোভিড আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সরকারের শীর্ষ দুজন কর্মকর্তাও রয়েছেন। রোববার রাজশাহীর দুটি ল্যাবে ২৩২ জনের নমুনা পরীক্ষার বিপরীতে করোনা শনাক্ত হয় ৭৭ জনের। নমুনা পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ৩৩ দশমিক ১৯ শতাংশ। গত জুলাইয়ের পর  শনাক্তের এই হার সর্বোচ্চ বলে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে বলা হয়েছে।

আগের দিন শনিবার রাজশাহীতে করোনার নমুনা পরীক্ষা করা হয়েছিল ২২৮ জনের। এর মধ্যে আক্রান্ত রোগী শনাক্ত ছিল ২২ জন। নমুনা পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ছিল ৯ দশমিক ৬৫ শতাংশ। রাজশাহী মেডিকেল কলেজের করোনা ল্যাব সূত্রে জানা গেছে, রোববার রাজশাহীর দুটি ল্যাবে ২৩২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে রাজশাহী জেলার ১৪৩ জনের নমুনা পরীক্ষা হয়।

এর মধ্যে ৩১ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। এছাড়া রামেক  হাসপাতাল ল্যাবে বিভাগের অন্যান্য জেলার ৮৯ জনের করোনার নমুনা পরীক্ষা হয়; যার মধ্যে ৪৬ জনের করোনা পজিটিভ আসে। এদিকে রোববার নমুনা পরীক্ষার পর করোনা পজিটিভ হয়েছেন রাজশাহীর শীর্ষ দুই প্রশাসনিক কর্মকর্তা। রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফর উল্লাহ ও রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল রোববার করোনা পজিটিভ হন।

তবে দুজনের শারীরিকভাবে সুস্থ এবং তারা  নিজ নিজ সরকারি বাসভবনে আইসোলেশানে থেকে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৮ জানুয়ারি থেকে ঢাকায় শুরু হতে যাওয়া জেলা প্রশাসক সম্মেলনে যোগ দেওয়ার  আগে তারা রোববার সকালে করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন রাজশাহীর ল্যাবে। শরীরে কোনো উপসর্গ না থাকলেও নমুনা পরীক্ষায় তাদের দুজনেরই করোনা পজিটিভ আসে।

এডিসি কল্যাণ চৌধুরী বলেন, বর্তমানে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নিজ নিজ সরকারি বাসভবনে অবস্থান করছেন। তারা দুজন শারীরিকভাবে সুস্থ রয়েছেন এবং সবার কাছে দোয়া চেয়েছেন। এর আগে ১৫ জানুয়ারি ঢাকায় অবস্থানকালে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন, রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক এবং রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের এমপি উদ্দিন করোনায় আক্রান্ত হন।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au