সারাদেশ

করোনা : অর্থনীতির সব খাতেই নেতিবাচক প্রভাবের শঙ্কা

  • 5:09 pm - March 21, 2020
করোনা : অর্থনীতির সব খাতেই নেতিবাচক প্রভাবের শঙ্কা

ঢাকা: করোনা ভাইরাসের কারণে রপ্তানি বাণিজ্য, রেমিট্যান্স ও ব্যক্তি খাতের বিনিয়োগসহ সব খাতেই ব্যাপক নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)। তবে এর প্রভাবে দেশের ছোট ব্যবসা সরাসরি ক্ষতিগ্রস্ত হবে বলেও জানায় সংস্থাটি।

শনিবার (২১ মার্চ) ভার্চুয়াল মিডিয়া ব্রিফিংয়ে এ কথা জানান সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন। এসময় উপস্থিত ছিলেন রিসার্চ ফেলো তৌফিক ইসলাম খান, বিশেষ ফেলো মোস্তাফিজুর রহমান, গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম।

‘করোনা ভাইরাসের স্বাস্থ্য ও অর্থনৈতিক ঝুঁকি এবং করণীয়’ শীর্ষক মিডিয়া ব্রিফিংয়ে বর্তমান পরিস্থিতিতে এসব ঝুঁকির পর্যালোচনা এবং সম্ভাব্য করণীয় তুলে ধরা হয়।

করোনা ভাইরাসকে ‘মানব ইতিহাসের ভয়াবহ সংকট’ আখ্যায়িত করে সিপিডি বলেছে, উৎপাদন, আমদানি-রপ্তানি, স্বাস্থ্য খাত, অর্থায়ন, পর্যটন, প্রবাসী আয়, রাজস্ব, অনানুষ্ঠানিক খাত, খাদ্য নিরাপত্তা এবং সব শেষে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) করোনা ভাইরাসের নেতিবাচক প্রভাব পড়বে।

ড. ফাহমিদা জানান, স্বাস্থ্যঝুঁকির কথা চিন্তা করে মানুষ বাইরে যাতায়াত কমে যাবে। এতে সমস্যায় পড়বে নিম্ন আয়ের মানুষ, বিশেষ করে যারা ছোট ব্যবসা করছে, তাদের ব্যবসা কমে যাবে। এছাড়া, রপ্তানি খাত ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে। কারণ যেসব দেশে রপ্তানি করি যেমন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ইটালি, কানাডাসহ ইউরোপের অনেক দেশ এখন করোনায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতোমধ্যে চাহিদা কমে গেছে, চলতি অর্থবছরে আমাদের রপ্তানি নেতিবাচক রয়েছে।

তিনি জানান, এ মহামারির কারণে নেতিবাচক ধারা আরও বাড়ার শঙ্কা রয়েছে। ছোট ব্যবসায়ীদের ব্যবসা কমে যাবে। তখন তারা কর্মী ছাঁটাই করবে। এতে অনেকে কর্মহীন হয়ে পড়বে, কর্মসংস্থানে নেতিবাচক প্রভাব পড়বে।

তিনি আরো জানান, বৈশ্বিক ক্ষতির কারণে অনেক ব্যবসায়ী নতুন করে বিনিয়োগে আসবে না। এতে করে বেসরকারি খাতে বিনিয়োগ কমে যাবে। অন্যদিকে, ব্যয় ব্যবস্থাপনা সমন্বয় করতে গিয়ে সরকারি বিনিয়োগও কমে যাবে। কারণ করোনা মোকাবেলায় সরকারের এখন স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে ব্যয় বেশি করতে হবে। যা অপ্রত্যাশিত ছিল।

অতীতের যেকোনো ধরনের ভাইরাসের তুলনায় বিশ্বব্যাপী ছড়িয়ে গেছে করোনা। এই পরিস্থিতি মোকাবেলায় সিপিডি স্বল্পময়াদি কিছু পদক্ষেপ নেয়ার সুপারিশ করেছে।

রিকশাচালক, দরিদ্র দিনমজুরসহ নিম্ন আয়ের লোকদের জন্য খোলাবাজারে খাদ্যপণ্য (চাল, ডাল ইত্যাদি) বা ওএমএস চালুর পক্ষে সিপিডি। ওষুধসহ জরুরি পণ্য আমদানিতে শুল্ক ছাড় দেয়া দরকার বলেও মনে করে সংস্থাটি।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au