প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…
মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরর ফুলবাড়ীতে আজ বুধবার ১২ থেকে ১৮ বছর বয়সী প্রায় ১২ হাজার শিক্ষার্থীর মাঝে করােনা প্রতিরােধে টিকাদান কর্মসূচির উদ্বােধন করা হয়েছে। সকাল সাড়ে ১০ টায় ফুলবাড়ী সরকারি কলেজ সংলগ্ন জেলা পরিষদ ডাকবাংলায় আনুষ্ঠানিকভাবে টিকাদান কর্মসূচির উদ্বােধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, দিনাজপুর জলা আওয়ামী লীগের সভাপতি সাবেক মন্ত্রী বীর মুক্তিযাদ্ধা মাে. মােস্তাফিজুর রহমান ফিজার এমপি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদর চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রিয়াজ উদ্দিন, পৌর মেয়র মাহমুদ আলম লিটন, উপজলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান, ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, পৌর প্যানল ময়র মামুনুর রশিদ চধুরী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম ডাবলু প্রমুখ। উপজলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান বলেন, ১২ থক ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের মাঝে টিকাদান কর্মসূচি উদ্বাধন করা হয়েছে।
উপজেলার প্রায় ১২ হাজার শিক্ষার্থীকে এ টিকা প্রদান করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রিয়াজ উদ্দিন বলেন, উপজলার ৭ টি ইউনিয়নসহ পৌরএলাকার প্রায় ১২ হাজার শিক্ষার্থীকে টিকার আওতায় আনা হচ্ছে। প্রতিদিন দুই হাজার শিক্ষার্থীকে টিকা প্রদান করা হব।
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au