রাজনীতিবিদ-সমাজসেবক অধ্যাপক সামশুদ্দোহা চৌধুরী ও খোকন চৌধুরীর মায়ের ইন্তেকাল
খলিল চৌধুরী, সৌদি আরব প্রতিনিধি: লোহাগাড়া প্রবাসী সমিতি-সৌদি আরবের শোক, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি সহ-সভাপতি অধ্যাপক সামসুদ্দোহা চৌধুরী ও লোহাগাড়া উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক-দক্ষিণ জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য এস.এম সলিম উদ্দিন খোকন চৌধুরী-
শ্রদ্ধেয় আম্মা-জান মোছাম্মৎ রওশন আরা বেগম (৯৫) আজ ২৩ জুন মঙ্গলবার সকাল সাড়ে ৬ টার সময় নিজ বাড়ীতে ইন্তেকাল করেন।
তিনি-আমিরাবাদ ইউনিয়ন পরিষদের অন্যতম জমি দাতা ও মল্লিক ছোবাহান রাজ্জাক আলী চৌধুরী সরকারি প্রথামিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও লোহাগাড়া উপজেলার সর্বজন শ্রদ্ধেয় মরহুম রাজ্জাক আলী চৌধুরীর সহধর্মিণী।
একইদিনে ২৩ জুন মঙ্গলবার বিকাল ৪টার সময় (বাদে আছর) হাজ্বী পাড়া জামে মসজিদ মাঠে মরহুমার জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করেন।
বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক অধ্যাপক সামসুদ্দোহা চৌধুরী ও খোকন চৌধুরীর মায়ের মৃত্যুতে এক বিবৃতিতে মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে, শোক-পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে গভীর শোক-প্রকাশ করেন লোহাগাড়া প্রবাসী সমিতি-সৌদিআরব নেতৃবৃন্দ।
নতুন সময়/টিআই