প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…
আহসান উল্লাহ বাবলু সাতক্ষীরা জেলা প্রতিনিধি: সম্মিলিত সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরার বার্ষিক সাধারণ সভা ও ২০২২ সালের কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১০ জানুয়ারি) বেলা ১১টায় শহরের নিউ মার্কেটস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সংগঠনের সভাপতি মো. আব্দুর রহিমের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সভা পরবর্তী নির্বাচন পরিচালনা কমিটি কমিটি গঠন করা হয়। নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ছিলেন মেহেদীআলী সুজয়, সদস্য খন্দকার আনিছুর রহমান ও মাহফিজুল ইসলাম আক্কাজ।
এসময় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে দৈনিক যুগেরবার্তা পত্রিকার স্টাফ রিপোর্টার আব্দুল্লাহ আল মামুনকে সভাপতি ও দৈনিক সাতঘরিয়া পত্রিকার মফস্বল সম্পাদক মো. আব্দুর রহমানকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ এবং আগামী ৩ তিনের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক কার্যনির্বাহী কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহিত হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন সম্মিলিত সাংবাদিক এসোসিয়েশনের সাবেক মীর মোস্তফা আলী, সাবেক সাধারণ সম্পাদক এম বেলাল হোসেন, ফিরোজ হোসেন, সাবেক কোষাধ্যক্ষ মাসুদ আলী, সেলিম হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ কামরুল ইসলাম, আসাদুজ্জামান মধু, রাহাত রাজা, শহিদুজ্জামান শিমুল, সৈয়দ সাদিকুর রহমান, আজিজুল ইসলাম ইমরান ও রেজাউল ইসলাম।
উল্লেখ্য ২০১৩ সালে প্রতিষ্ঠিত এ সংগঠনটি মাঠ পর্যায়ে কর্মরত সাংবাদ কর্মীদের কল্যাণে কাজ করে যাচ্ছে। এই সংগঠনটিকে আরো গতিশীল করতে এবং মাঠ পর্যায়ে কর্মরত সাংবাদিকদের কল্যাণে বিভিন্ন কর্ম পরিকল্পনা বাস্তবায়নে সম্মিলিতভাবে সকলের সহযোগিতা কামনা করেন সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক।
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au