সারাদেশ

ফুলবাড়ীতে বাহারি পিঠার পরসা সাজিয়ে অনুষ্ঠিত হলো পিঠা উৎসব

  • 9:36 am - January 04, 2022

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: শীত মানেই পিঠা-পুলি ও পায়েস খাওয়ার আমেজ। শীতে নতুন চালে তৈরি করা হয় বাহারি সব পিঠা। পিঠার মৌ মৌ ঘ্রাণ ছড়িয়ে পড়ে এ বাড়ি থেকে ও বাড়ি। সেইসাথে শীতে খেজুর গুড়ের তৈরি পায়েসের জুড়ি মেলা ভার। পুলি পিঠা, চিতই পিঠা, পাটিসাপটা, নারিকেল পিঠা, ভাপা পিঠা, দুধপুলি, দুধরাজ, গোকুল পিঠা, রসপিঠা, সন্দেশ, জামাই পিঠা, মালপোয়াসহ নানা ধরনের পিঠার নাম শুনলেই যেন জিভে জল চলে আসে।

আর এসব বাহারি পিঠা নিয়ে গত (০৩জানুয়ারী) সোমবার দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত পিঠা উৎসবে উপজেলা প্রশাসন, উপজেলা প্রাথমিক শিক্ষা দফতর, ফুলবাড়ী থানা পুলিশ, বন বিভাগ, বিএমডিএ, সোনালী ব্যাংক,মৎস অফিস,কৃষি অফিস,স্বাস্থ্য কমপ্লেক্স,স্বাব-রেজিষ্ট্রি অফিসসহ বিভিন্ন সরকারি দফতরের পক্ষ থেকে দিনব্যাপী রকমারী পিঠার পসরা সাজিয়ে প্রদর্শনের আয়োজন করা হয়।

এরপর সন্ধায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিয়াজ উদ্দিন ও তাঁর সহধর্মীনি ব্যাংক কর্মকর্তা কামরুন নাহারকে সাথে নিয়ে কেক কাটার মধ্যদিয়ে পিঠা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। নানা রকম ফেষ্ঠুন ব্যানার দিয়ে সাজানো হয় পুরো হল রুম। সবমিলিয়ে এক মিলন মেলায় পরিনত হয় সেখানকার পরিবেশ। এসব পিঠা যে শুধু বাড়ি থেকে তৈরি করেই নিয়ে আসা হয়েছে তা নয়,অনেকেই নানা রকমের তৈরী পিঠা কিনে এনে সাজিয়েছেন পারসা। আগত অতিথিদের আপ্যায়ন করা হয় এসব পিঠা দিয়েই।

এসময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী পৌর মেয়র মাহমুদুল আলম লিটন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শামিমা আক্তার জাহান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নীরু সামসুন্নাহার, বীর মুক্তিযোদ্ধা এছার উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা রুম্মান আক্তার, মৎস্য কর্মকর্তা মাজনুন্নাহার মায়া, উপজেলা প্রকৌশলী, থানার অফিসার ইনচার্জ (ওসি) আশ্রাফুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসাম্মৎ হাসিনা ভূঁইয়া, প্রকল্প কর্মকর্তা শফিউল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম ডাবলু, ফুলবাড়ী পৌরসভার প্যানেল মেয়র মামুনুর রশিদ চৌধুরীসহ ’শতাধিক সুধিজন ও নারী-পুরুষ দর্শনার্থী উপস্থিত ছিলেন।

শেষে সেখানে উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিয়াজ উদ্দিন বলেন,বাঙ্গালীদের ঐতিহ্যবাহী পুরোনো দিনের পিঠাকে সকলের কাছে পরিচয় করিয়ে দেওয়াই এই পিঠা উৎসবের মূল উদ্দেশ্য।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au