সারাদেশ

রাজশাহীতে চেম্বারের পরিচালনা পর্ষদের শপথ গ্রহণ

  • 3:01 pm - January 03, 2022

রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ২০২১-২০২৩ দ্বি-বার্ষিক মেয়াদের পরিচালনা পর্ষদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় চেম্বার ভবন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরিচালনা পর্ষদের সভাপতি, সহ-সভাপতি ও পরিচালকবৃন্দকে শপথবাক্য পাঠ করান বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। শপথ গ্রহণ অনুষ্ঠানের পর চেম্বার ভবনে ফলক উন্মোচন ও ফিতা কেটে ‘বঙ্গবন্ধু কর্ণার’ এবং চেম্বার জামে মসজিদের উদ্বোধন করেন মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সদস্য বিদায়ী সভাপতি মনিরুজ্জামান মনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআই এর পরিচালক মো. শামসুজ্জামান আওয়াল। রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ২০২১-২০২৩ দ্বি-বার্ষিক মেয়াদের পরিচালনা পর্ষদের নবনির্বাচিতরা হলেন, সভাপতি মাসুদুর রহমান রিংকু, সিনিয়র সহ-সভাপতি আব্দুল আওয়াল খান চৌধুরী, সহ-সভাপতি সুলতান মাহমুদ, পরিচালক ইসরাত জাহান, পরিচালক শাহাদৎ হোসেন বাবু,

পরিচালক ফরিদ উদ্দিন, পরিচালক সাজ্জাদ আলী, পরিচালক হারুন উর রশীদ, পরিচালক মামুনুর রহমান, পরিচালক আসাদুজ্জামান, পরিচালক আব্দুল গাফফার, পরিচালক এবিএম হাবিবুল্লাহ (ডলার), পরিচালক তৌরিদ আল মাসুদ, পরিচালক মাসুম সরকার, পরিচালক রিয়াজ আহমেদ খান, পরিচালক সাদরুল ইসলাম, পরিচালক এনামুল হক, পরিচালক মোস্তাফিজুর রহমান, পরিচালক মতিউল হক, পরিচালক এস,এম আইয়ুব। অনুষ্ঠান সঞ্চালনা করেন চেম্বার সচিব জনাব মহঃ গোলাম জাকির হোসেন। প্রেস বিজ্ঞপ্তি

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au